ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৩-৭-২০২৬ বিকাল ৫:২৪
 মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন,আগে যারা ক্ষমতায় ছিল তারা খুন,গুম, নির্যাতন ও জুলুমের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল। কিন্তু জনগণের শক্তির কাছে তারা টিকতে পারেনি। দুর্নীতি ও লুটপাটের কারণে জনরোষের মুখে তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে।”
৩ জুলাই শুক্রবার দুপুরে নেত্রকোণার মদন উপজেলার উচিতপুর ট্রলারঘাটে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না,আবার আল্লাহ যদি কাউকে পাকড়াও করেন তাহলে তার রক্ষা নেই। তাই জনগণের কল্যাণে কাজ করাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব।”
তিনি আরও বলেন,আগের সরকারের আমলে দেশে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছিল। বাংলাদেশে মাদক উৎপাদন হয় না,পরিকল্পিতভাবে সীমান্ত দিয়ে মাদক প্রবেশ করানো হচ্ছে। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং কঠোরভাবে তা দমন করছে।”
স্থানীয় জনসাধারণের উদ্দেশে তিনি বলেন,একটি মা মাছ থেকে এক থেকে দেড় লাখ পর্যন্ত পোনা উৎপন্ন হতে পারে। তাই মা মাছ ও পোনা মাছ রক্ষা করা অত্যন্ত জরুরি। আপনারা যদি আগামী পাঁচ মাস মাছের প্রজননকালীন সময়ে সংযম দেখান,তাহলে ভবিষ্যতে মাছের উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি পাবে। এতে মৎস্যজীবীরাও বেশি লাভবান হবেন।”
তিনি বলেন,বাংলাদেশ একসময় ‘মাছে-ভাতে বাঙালি’ হিসেবে পরিচিত ছিল। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। মাছের উৎপাদন বৃদ্ধি এবং হাওরাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
 
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন,হাওরাঞ্চলের অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকা মৎস্যসম্পদের ওপর অনেকাংশে নির্ভরশীল। তাই মাছের প্রজনন ক্ষেত্র সংরক্ষণ এবং পোনা মাছ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন,“হাওরাঞ্চলের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা ও মৎস্যসম্পদ উন্নয়নকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে এ অঞ্চলের অর্থনীতি আরও শক্তিশালী হবে।”
উক্ত অনুষ্ঠানে মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান হাসান চন্দন ও পৌর সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো.দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ড.মো. খালেদ কনক।
পথসভা শেষে অতিথিরা মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি ৫টি হাওরের জলাশয়ে স্থানীয় সংসদ সদস্য ও এডিপির অর্থায়নে প্রায় ১৬ টন বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি,বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী,মৎস্যজীবী এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩

রাণীনগরে সরকারি রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ, আ’লীগ নেতা মজিবর আটক