সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা
বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপিকে সংবর্ধনা দিয়েছে হাটহাজারী এ.এইচ.কে. ছায়ানীড় পরিবার।
শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, জনগণের ভালোবাসা ও সম্মান একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, দেশের মানুষের কল্যাণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকারে তিনি অটল থাকবেন। এ ধরনের আন্তরিক সংবর্ধনার জন্য তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী এম. জি. কিবরীয়া। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে ব্যারিস্টার সাকিলা ফারজানার নির্বাচিত হওয়া নারী নেতৃত্বের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি দেশের উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সদস্য উপজেলা বিএনপির সদস্য আবুল হোসেন চেয়ারম্যান, বিএনপি নেতা সৈয়দ ইকবাল, মো. আলী, ফজলুর রহমান, জাহেদ আলী, জাকের হোসেন, আবু তাহের, এম. ইলিয়াস আলী, কামাল উদ্দিন, এম. আর. মানিক, সেলিম পারভেজ, সাইফুদ্দীন, ফিরোজ খান, নুরুল করিম, দিলদার মিয়া, নাসিম, মুর্শেদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অতিথিরা ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপির সুস্বাস্থ্য, দীর্ঘ রাজনৈতিক জীবন এবং দেশ ও জনগণের কল্যাণে তাঁর অব্যাহত সাফল্য কামনা করেন। সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এমএসএম / এমএসএম
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ