বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮
রাজশাহীর বাঘা থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে। গত ২ জুলাই (২০২৬) দিনগত রাত সাড়ে ১টা থেকে শুরু করে ভোররাত পর্যন্ত বাঘা পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে এই ঝটিকা অভিযান পরিচালনা করে বাঘা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে বাঘা থানার মাদক মামলা নম্বর জিআর ১৬৩/২১-এর ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাকিবুল হাসান রাকিবকে (২৮) গ্রেপ্তার করা হয়। তিনি হরিরামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বিজ্ঞ আদালত কর্তৃক সাজা প্রদানের পর পরোয়ানা থানায় এলে গোপন সংবাদের ভিত্তিতে হরিরামপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
একই অভিযানে মাদক মামলার পরোয়ানাভুক্ত আরও ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের আকবর আলীর ছেলে মিলন হোসেন, মিলিকবাঘা পুরাতন বাসস্ট্যান্ড এলাকার নইমুদ্দিনের ছেলে মো. জালাম (৫২), বাঘা পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার আয়েব উদ্দিনের ছেলে মো. বাবুল হোসেন, বাউসা মিয়াপাড়া গ্রামের জান মোহাম্মদের ছেলে মিলন মিয়া এবং পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. বজলুল।
এছাড়াও নিয়মিত ও অন্যান্য মামলার পরোয়ানাভুক্ত আরও ২ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তাঁরা হলেন—মনিগ্রাম ইউনিয়নের তুলসীপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে আলতাব হোসেন এবং একই ইউনিয়নের আটঘড়ি গ্রামের শামসুল আলমের ছেলে আনোয়ার হোসেন।
বাঘা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত সকল আসামিকে আইনগত নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী