সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ
নাটোরের সিংড়ায় খাস পুকুর নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষকে ফাঁসানো এবং রাজনৈতিক ভাবে হেয় করতে এ ধরনের নাটক সাজানো হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা। বৃহস্পতিবার বিকেলে শতাধিক নারী, পুরুষ, কিশোর এ ঘটনার প্রতিবাদ জানান। এসময় তারা তদন্ত ছাড়া একটি মামলায় পুলিশ এসে বাড়িতে আতংক সৃষ্টিসহ আসামীদের ধরতে সাঁড়াশি অভিযানে হতবাক প্রকাশ করেছেন গ্রামবাসী।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় স্কুলের পাশে মানববন্ধনে অংশ নেন শতাধিক মানুষ। এসময়
প্রত্যক্ষদর্শী নবম শ্রেণির শিক্ষার্থী সৌরভ হোসেন,
তামিম হোসেন জানান, গ্রামে চার দিগন্ত নামে একটি ক্লাব গড়ে উঠেছে। সেই ক্লাবের কিছু লোকজন গত ১ জুলাই গ্রামের ২ টি খাস পুকুরে লাল পতাকা টাঙ্গিয়ে দখল নেয়ার চেষ্টা করে। এতে লাল পতাকা খুলে ঐ ক্লাবের আঙ্গিনায় রেখে আসে গ্রামের সাধারণ মানুষ। তারা আসার পর ক্লাবের আসবাবপত্র, প্রধানমন্ত্রীর ছবি নিজেরাই ভেঙে ফেলে তারা।
গ্রাম্য প্রধান জমসেদ আলী জানান, গত দশ বছর যাবত ২ টি পুকুর নিয়ে মামলা থাকায় স্থানীয়রা বসে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের উন্নয়নকল্পে পুকুরে আবাদ করে আসছে এবং উন্নয়নের অংশ হিসেবে কবরস্থানের মাটি ভরাট করা হয়েছে। মসজিদে বিগত দিনে উন্নয়ন হয়নি। আমরা উন্নয়ন করার সিদ্ধান্ত নিয়েছি। অথচ একটি মহল বিষয়টি ঘোলাটে করছে। যা খুবই দুঃখজনক।
স্থানীয়রা জানায়, রামানন্দ খাজুরা ইউনিয়নের বেলতা গ্রামে চার দিগন্ত নামে একটি ক্লাব গড়ে তোলে স্থানীয় বিএনপির আনোয়ার, সাকিব, রেজা, অনিক সহ স্থানীয় কিছু নেতাকর্মী। অভিযোগ রয়েছে ঐ ক্লাবে জুয়া খেলা সহ নানা অপকর্ম করে আসছে গুটিকয়েক ব্যক্তি। তাদের ছত্রছায়ায় গত ১ লা জুলাই সকাল ৯ টার দিকে দুই খাস পুকুরে লাল পতাকা টাঙ্গিয়ে দেয় ঐ ক্লাবের সদস্যরা। এতে করে গ্রামবাসী বিষয়টি জানতে পেরে লাল পতাকা ক্লাবের আঙ্গিনায় রেখে আসে। পরবর্তীতে ক্লাব ভাংচুরের অভিযোগে বিকেলে থানায় অভিযোগ দায়ের করে আনোয়ার হোসেন। রাতেই পুলিশের ২০/২৫ জনের টিম বাড়ি বাড়ি তল্লাসী চালায়। এতে আতংক ছড়িয়ে পড়ে। নারী, শিশুদের মধ্যে আতংক সৃষ্টি হয়।
স্থানীয় গ্রামবাসী হিরা বেগম, মিলন আলী মন্ডল, জয়নাব খাতুন বলেন, ঐ ক্লাবে বসে জুয়া খেলা হয়। তারা গ্রামবাসীর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা এবং ১ টি পুকুর ক্লাবে দেয়ার জন্য দাবি করে আসছিলো। গ্রামের লোকজন বিষয়টি মেনে নেয়নি।
অভিযুক্ত মামলার বাদী আনোয়ার হোসেন কে ফোন করা হলে তিনি বলেন, আমি ফোনে বক্তব্য দিবো না, সরাসরি এসে বক্তব্য নাও, এভাবে সাংবাদিকের কাছে বক্তব্য দিতে আমি রাজি নই৷ থানায় মামলা করেছি মামলার আর্জিতে আমার বক্তব্য আছে।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে সিংড়া থানায় আনোয়ার নামে একজন মামলা দায়ের করেছেন। তার পেক্ষিতে পুলিশ গিয়েছিলো।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান