তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার
রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় ডালিয়া ক্যানেলের ধারে একটি পাটক্ষেতের পাশ থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান,শুক্রবার (৩ জুলাই) দুপুরে ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা ঘটনাস্থলে গিয়ে ঝোপের ভেতরে পচাগলা লাশের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় দেখতে পান।এ সময় ঘটনাস্থলের পাশেই একটি লুঙ্গি ও একটি পাঞ্জাবি পড়ে থাকতে দেখা যায়।
মরদেহটি দীর্ঘদিন ধরে সেখানে পড়ে থাকায় পচে-গলে গেছে।ফলে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয়, বয়স বা অন্য কোনো তথ্য শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়দের ধারণা, কেউ তাকে হত্যার পর মরদেহটি ঝোপের ভেতরে ফেলে রেখে যায়। তবে এ বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত কোনো মন্তব্য করেনি।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করেছে।পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
Aminur / Aminur
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied