ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৪-৭-২০২৬ দুপুর ১২:৩০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদ থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩জুলাই) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকার নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক উজানের ঢলের পানির সঙ্গে মরদেহটি ভারত সীমান্তের দিক থেকে ভেসে এসেছে। জানা যায়, শুক্রবার দুপুরের দিকে কয়েকজন স্থানীয় বাসিন্দা দুধকুমার নদীর চরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে ভূরুঙ্গামারী থানায় খবর দেন। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, "নদীর পানি কমে যাওয়ায় মরদেহটি চরের কাদায় আটকে পড়ে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে বিকেলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ভারতীয় কোনো নারীর মরদেহ হতে পারে। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। এবিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ভারতীয় অংশ থেকে নদীর স্রোতে ভেসে এসেছে। তবে এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে অজ্ঞাত এই মরদেহের দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

Aminur / Aminur

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়