ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল ১ আগস্ট, সভাপতি-সম্পাদক পদে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ৪-৭-২০২৬ দুপুর ১:২১

দীর্ঘদিন পর আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল। দাউদকান্দি উপজেলার শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য এই কাউন্সিলকে ঘিরে ইতোমধ্যে উপজেলা জুড়ে রাজনৈতিক আলোচনা, প্রচার-প্রচারণা ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হতে পারে। এ কারণে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ, মতবিনিময় ও প্রচারণা শুরু করেছেন। সভাপতি পদে বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া প্রার্থিতা ঘোষণা করেছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাশেম চেয়ারম্যান।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেলাল ইসাক এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ হোসেন তালুকদার। এছাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুজ্জামান ফকির। দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান উপজেলা বিএনপির কমিটিকে অনেকেই একটি শক্তিশালী ও সুসংগঠিত কমিটি হিসেবে মূল্যায়ন করছেন। বিশেষ করে আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়ার নেতৃত্বে উপজেলার ১৫টি ইউনিয়নে দলীয় সাংগঠনিক কার্যক্রম গতিশীল হয়েছে এবং তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তিনি সভাপতি পদে শক্ত অবস্থানে রয়েছেন। একইভাবে সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলমও ছাত্রদল ও যুবদল থেকে শুরু করে বর্তমান দায়িত্ব পালনকালে তৃণমূলে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন বলে তাঁর সমর্থকেরা দাবি করেন।

অন্যদিকে সভাপতি পদের অপর প্রার্থী মো. আবুল হাশেম চেয়ারম্যানও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞ নেতা হলেও তাঁর বয়স ও ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা নিয়ে দলের একটি অংশের মধ্যে আলোচনা রয়েছে। কাউন্সিলে উপজেলার ১৫টি ইউনিয়নের কাউন্সিলর ও ভোটাররা অংশ নেবেন এবং ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কাউন্সিলকে ঘিরে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি দলের ঐক্য নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন নেতাকর্মী আংশিক সংস্কার করে বর্তমান কমিটি বহাল রাখার পক্ষে মত দিয়েছেন, যাতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের কারণে ভবিষ্যতে দলীয় ঐক্যে প্রভাব না পড়ে এবং পরাজিত পক্ষ নিষ্ক্রিয় না হয়ে যায়। তবে অপর অংশের মতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হলে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে। শেষ পর্যন্ত ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হবে নাকি সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হবে, সেটিই এখন প্রধান আলোচনার বিষয়।

Aminur / Aminur

বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল

হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী

কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন এর উদ্বোধন

গোপালগঞ্জে নারীর মৃত্যুকে ঘিরে চিকিৎসকের বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ

ঘিওর-কফিলউদ্দীন দরজী ও ভূষিপট্টি সড়ক জরাজীর্ণ, চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারী

খালিয়াজুরীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী আটক

সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা

চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন

বেনাপোলে নিন্মমানের ফুড সাপ্লিমেন্ট আমদানি: রফাদফায় খালাস চেষ্টা

বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির মচ্ছব,রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ

পূর্ব-সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে ১০ জেলে আটক, কাঁকড়াসহ নৌকা জব্দ

দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল ১ আগস্ট, সভাপতি-সম্পাদক পদে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা