ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

পূর্ব-সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে ১০ জেলে আটক, কাঁকড়াসহ নৌকা জব্দ


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৪-৭-২০২৬ দুপুর ১:২৭

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে পৃথক অভিযান চালিয়ে ৪টি নৌকা, জাল ও বিপুল পরিমাণ কাঁকড়াসহ ১০ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। আটক এসব জেলের নামে বন আইনে মামলা দিয়ে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। আটক জেলেরা হলো—সেলিম মল্লিক (২২), সালাম মল্লিক, এনামুল কবির (৪৩), আবু আনছার শেখ (৩২), জাকারিয়া মল্লিক (৪৮), ইয়াসিন (৪২), কিবরিয়া (৫৫), বকুল মল্লিক (৩০), জয়নাল শেখ (২৯) ও আনোয়ার গাজী (৭০)। তাদের বাড়ি বাগেরহাটের রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন এলাকায়।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে টহলরত বনরক্ষীরা বৃহস্পতিবার গভীর রাতে সুন্দরবনে পৃথক পৃথক অভিযান চালায়। এ সময় সুন্দরবনের জোংড়া টহল ফাঁড়ি এলাকা থেকে ২টি নৌকাসহ ৪ জেলে, করমজল এলাকা থেকে একটি নৌকাসহ ৩ জেলে এবং ঢাংমারী এলাকা থেকে একটি নৌকাসহ ৩ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০টি ক্যারেটে ভরা প্রায় ২০০ কেজি কাঁকড়া জব্দ করা হয়। বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. رضاউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে সুন্দরবনে মাছ ধরাসহ ৩ মাস সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে বৃহস্পতিবার রাতে ওই ১০ জেলে সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে মাছ ও কাঁকড়া শিকার করেছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং জব্দকৃত কাঁকড়া খুলনা ফরেস্ট ঘাটের কাছে রূপসা নদীতে অবমুক্ত করা হয়েছে।

Aminur / Aminur

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’