চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট আল-হায়াত হাসপাতালের অধিকারবঞ্চিত বৈধ শেয়ারহোল্ডারদের মালিকানা ফিরিয়ে দেওয়া এবং চিকিৎসক হয়রানি বন্ধের দাবিতে হাসপাতালের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেরানীহাট আল-হায়াত হাসপাতালের অধিকারবঞ্চিত প্রকৃত ডাইরেক্টর ও শেয়ারহোল্ডারগণের যৌথ উদ্যোগে স্থানীয় সচেতন নাগরিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ রোগীদের অংশগ্রহণে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা হাসপাতালের বৈধ মালিকানার অংশীদার হওয়া সত্ত্বেও নিয়মতান্ত্রিক ও আইনি অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত হচ্ছেন। একটি প্রভাবশালী অসাধু মহল অবৈধভাবে হাসপাতালের নিয়ন্ত্রণ নিয়ে প্রকৃত অংশীদারদের জোরপূর্বক দূরে সরিয়ে রেখেছে। শুধু তাই নয়, ওই চক্রটি হাসপাতালে কর্মরত চিকিৎসকদেরও বিভিন্নভাবে হয়রানি করছে, যার ফলে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং দূর-দূরান্ত থেকে আসা সাধারণ রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, হাসপাতালেরই কিছু অসাধু চিকিৎসক ও ডিরেক্টর মিলে বেআইনিভাবে হাসপাতালের ডিরেক্টর এবং ইসি কমিটির সম্মানিত সদস্য ডাক্তার হামিদা ইয়াছমিন জেসির ব্যক্তিগত চেম্বার তালাবদ্ধ করে রেখেছেন। এর ফলে তার কাছে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম বিপাকে পড়েছেন। মানববন্ধন থেকে আন্দোলনকারীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে বর্তমান ইসি কমিটি ভেঙে দেওয়ার আলটিমেটাম দেন এবং ডাক্তার হামিদা ইয়াছমিন জেসির চেম্বার অবিলম্বে খুলে দিয়ে রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা নিশ্চিতকরণের জোর দাবি জানান।
উপস্থিত বক্তারা অবিলম্বে তাদের বৈধ মালিকানা ও হাসপাতালের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে হাসপাতালে কর্মরত চিকিৎসকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করে সব ধরনের মানসিক ও প্রশাসনিক হয়রানি বন্ধের জোর দাবি জানানো হয়। মানববন্ধনে হাসপাতালের উল্লেখযোগ্য সংখ্যক অধিকারবঞ্চিত ডাইরেক্টর, শেয়ারহোল্ডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাতকানিয়া কেরানীহাটের সচেতন নাগরিক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান