ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা


নাজিরপুর প্রতিনিধি  photo নাজিরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪-৭-২০২৬ দুপুর ১:৫২

‎পিরোজপুরের সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে  গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকালে নাজিরপুর উপজেলা সদরের টাইম টাওয়ার সংলগ্ন মাঠে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য শেখ মো: মুজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো: রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো: নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপি নেতা মো: হিরুয়ার রহমান মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। 

এর আগে তাকে উপজেলা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

‎‎উল্লেখ্য, সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুই জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের মরহুম আব্দুল আজিজ হাওলাদারের একমাত্র মেয়ে।

‎তিনি বিএনপি থেকে এমপি মনোনীত হওয়ার পর এই প্রথম নিজ উপজেলা সফর করলেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু

বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে

বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

কোনাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা

ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু