খালিয়াজুরীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী আটক
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া লঞ্চঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনতার সক্রিয়তায় একের পর এক মাদক কারবারী আটক হচ্ছে। বিশেষ করে নারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযানে স্থানীয়দের এই সাহসী ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লেপসিয়া লঞ্চঘাট এলাকায় মাদকের বিস্তার নিয়ে জনমনে চরম উদ্বেগ ও ক্ষোভ ছিল। এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করতে স্থানীয় জনগণ ও লঞ্চঘাট কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে ধারাবাহিকভাবে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৩ জুলাই (শুক্রবার) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে মাদক বিক্রির প্রাক্কালে এক নারী মাদক কারবারীকে ২৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত নারী হলেন লেপসিয়া এলাকার বাসিন্দা মহরম আলীর স্ত্রী রাজনা বেগম (৪০)। পরে তাকে লেপসিয়া পুলিশ ফাঁড়ির মাধ্যমে খালিয়াজুরী থানায় হস্তান্তর করা হয়।
লেপসিয়া লঞ্চঘাটের ইজারাদার মোহাম্মদ সেলিম মিয়া কাঞ্চন বলেন, “আমরা নৌ-অধিদপ্তর থেকে এক বছরের জন্য লঞ্চঘাটের ইজারা নিয়েছি। লেপসিয়া লঞ্চঘাট এলাকাটি দীর্ঘদিন ধরে মাদক কারবারীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল। সরকার নির্ধারিত খাজনা আদায়ের পাশাপাশি এখান থেকে মাদকের বিস্তার প্রতিহত করাও আমাদের অন্যতম সামাজিক লক্ষ্য। বর্তমান সরকারের নেত্রকোণা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর মাদককে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে মাদক নির্মূলে মাঠে কাজ করছি।” তিনি আরও জানান, লঞ্চঘাটের দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত তিনজন মাদক কারবারীকে আটক করে লেপসিয়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল ইসলাম খান জানান, ইজারাদার ও স্থানীয় জনগণের সহায়তায় ২৫০ গ্রাম গাঁজাসহ আটককৃত নারীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খালিয়াজুরী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃত ওই নারী মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত তাকে নেত্রকোণা জেলা কারাগারে প্রেরণ করা হবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী