ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ঘিওর-কফিলউদ্দীন দরজী ও ভূষিপট্টি সড়ক জরাজীর্ণ, চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারী


 ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি photo ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশিত: ৪-৭-২০২৬ দুপুর ১:৫৭

মানিকগঞ্জের ঘিওর উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘিওর-কফিলউদ্দীন দরজী সড়ক থেকে গুড়হাটা ভূষিপট্টি পর্যন্ত রাস্তাটি বর্তমানে সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন অতিবাহিত হলেও সড়কটিতে সৃষ্টি হওয়া ভয়াবহ খানাখন্দ মেরামত না করায় সব ধরনের যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এর ফলে স্থানীয় ব্যবসায়ীদের পণ্যসামগ্রী আনা-নেওয়াসহ এলাকার সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০১ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে ঘিওর কফিলউদ্দীন দরজী সড়ক থেকে কাঠপট্টি, ভূষিপট্টি ও শরিষাপট্টিতে ইট সলিংয়ের রাস্তা নির্মাণ করা হয়। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত এই রাস্তাগুলো পুনর্নির্মাণ বা মেরামত না করায় বর্তমানে তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ ছাড়া লাখ লাখ টাকা ব্যয়ে গুড়হাটা থেকে কুস্তা ব্রিজ পর্যন্ত নির্মিত ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেলেও তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অন্যদিকে, ১৯৯৮ সালের ভয়াবহ বন্যায় তেল ব্যবসায়ী শাহজাহান মিয়ার বাড়ির পেছন থেকে কুস্তা ব্রিজ পর্যন্ত বহু বাড়িঘর ও মূল রাস্তাটি ইছামতী নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে শরিষাপট্টির তেল ব্যবসায়ী অরুণ সাহার দোকানের সামনের রাস্তা দিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। বর্তমানে কাঠপট্টি, গুড়হাটা এবং শরিষাপট্টি সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় ট্রাক, অটোটেম্পো, রিকশা-ভ্যান ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন প্রায়ই দুর্ঘটনায় পতিত হচ্ছে। ইটের সলিং উঠে গিয়ে এসব খানাখন্দে বৃষ্টির পানি জমে পঁচা কাঁদামাটিতে রূপ নেওয়ায় এলাকার পরিবেশও বিষাক্ত হয়ে উঠছে।

স্থানীয় অটোবাইক চালক জুবায়ের, সমীর, কাউছার ও মানিক ক্ষোভ প্রকাশ করে জানান, ঘিওর-কাঠপট্টি ও ভূষিপট্টি সড়কের অবস্থা এতটাই খারাপ যে গাড়ি চালানো দূরহ হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ যাতায়াত করেন। ভাঙা সড়কের কারণে যাতায়াতে অতিরিক্ত সময় লাগার পাশাপাশি মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। ঘিওর বাজারের একজন কাঠ ব্যবসায়ী বলেন, দীর্ঘদিন ধরে কাঠপট্টি ও ভূষিপট্টির রাস্তাটি সংস্কার না করায় আমাদের ব্যবসা-বাণিজ্যের পণ্য আনা-নেওয়া করতে অতিরিক্ত খরচ ও সীমাহীন কষ্ট সহ্য করতে হচ্ছে।

এ বিষয়ে ঘিওর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী জানান, ঘিওর-কফিলউদ্দীন দরজী সড়ক থেকে ভূষিপট্টি-গুড়হাটা রাস্তাটির বর্তমান বেহাল দশা সম্পর্কে আমরা পুরোপুরি অবগত আছি। আগামী অর্থ বছরে অগ্রাধিকার ভিত্তিতে বাজারের এই গুরুত্বপূর্ণ রাস্তাটির উন্নয়ন ও কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করা হবে।

ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাতিশা-তুল ইসলাম বলেন, সড়কটি জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনদুর্ভোগ কমাতে এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এদিকে এলাকার ভুক্তভোগী ও অভিজ্ঞ মহল প্রতিদিনের এই নরকযন্ত্রণা থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত