ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন এর উদ্বোধন


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৪-৭-২০২৬ দুপুর ২:২২

রাঙ্গামাটির কাপ্তাইয়ে শুদ্ধ সঙ্গীত চর্চা ও তরুণ প্রজন্মের মাঝে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে ‘কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন’। শুক্রবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কেক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধনী ক্লাস ও পরিচিতি সভা সম্পন্ন হয়েছে।

​কাপ্তাইয়ের বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই উদ্বোধনী ক্লাসে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ একরাম হোসেন, কাপ্তাই সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতনের সভাপতি প্রদীপ মল্লিক। এসময় কাপ্তাই সুরের ধারার সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন যুগ্ন সম্পাদক অর্ণব মল্লিক, সাংগঠনিক সম্পাদক ওয়েপ্রুচিং মারমা, অর্থ সম্পাদক জ্যাকলিন তঞ্চঙ্গা, সহ অর্থ সম্পাদক সুমনা তঞ্চঙ্গা, সাংস্কৃতিক সম্পাদক রুবেল সিংহ, সহ সাংস্কৃতিক সম্পাদক বর্ষা তঞ্চঙ্গা, নৃত্য প্রশিক্ষক অলংকৃতা ধর, রোদ্রি সিংহ, চিত্রাঙ্কন প্রশিক্ষক তৃষ্ণা দাশ প্রমুখ।

​উদ্বোধনী ক্লাসে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান যুগে তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস এবং মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে সঙ্গীত ও সুস্থ সংস্কৃতির কোনো বিকল্প নেই। কাপ্তাইয়ের মতো একটি সুন্দর ও প্রাকৃতিকভাবে সমৃদ্ধ এলাকায় এই সঙ্গীত নিকেতনটি স্থানীয় সুপ্ত প্রতিভাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

​সংগঠনের প্রশিক্ষকরা জানান, এখানে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা ক্লাসিক্যাল, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, আধুনিক ও লোকসঙ্গীতের পাশাপাশি আবৃত্তি, চিত্রাঙ্কন সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের ওপর নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হবে। সকল বয়সীদের জন্যই এই নিকেতনের দুয়ার উন্মুক্ত থাকবে। প্রথম দিনের উদ্বোধনী ক্লাসে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

চিতলমারীতে সাক্ষরতা দিবসের আলোচনা: ‘শুধু পড়া-লেখা নয়, দক্ষ নাগরিক গড়াই লক্ষ্য’

মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও গার্লস গাইড গঠন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

বারহাট্টায় সারের দোকানে অনিয়ম, ছয় ব্যবসায়ীকে জরিমানা

মেঘনা উপজেলা হাসপাতাল পরিদর্শন করলেন ড. খন্দকার মারুফ হোসেন

অ‌বৈধভাবে বালু উ‌ত্তোলন করায় ১ লাখ টাকা জ‌রিমানা

নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার দুই বছর মেয়াদি নতুন কমিটি অনুমোদন

নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার দুই বছর মেয়াদি নতুন কমিটি অনুমোদন : সভাপতি ফারুক হোসেন, সম্পাদক বেলাল

গুদামে পর্যাপ্ত মজুত থাকলেও মাঠে সারের হাহাকার: সরবরাহ শৃঙ্খলে গলদ ও চাহিদার গরমিল

দাউদকান্দিতে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মনপুরায় আড়াই কেজি ওজনের রাজা ইলিশের দাম ১৫ হাজার টাকা

প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন