হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী
বগুড়ার শেরপুরে রহমত ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হাজী পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) উপজেলা মডেল মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে হজের শিক্ষা, আত্মশুদ্ধি, হাজিদের সেবার গুরুত্ব এবং ইসলামী মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈকাল বাজার পৌর জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা আবুল হোসাইন। প্রধান অতিথি ছিলেন রহমত ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের স্বত্বাধিকারী আলহাজ মীর রহমাতুল বারী। বিশেষ অতিথি ছিলেন শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ শফিকুল ইসলাম।
আলোচনায় অংশ নেন শেরপুর শহিদীয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা মুফতি শফিকুর রহমান এবং ইসলামী বক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আব্দুল্লাহ আল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে মীর রহমাতুল বারী বলেন, পবিত্র হজ মহান আল্লাহর বিধান। তাই তিনি হজ কার্যক্রমকে কখনো ব্যবসা হিসেবে দেখেন না; বরং আল্লাহর ঘরের মেহমানদের খেদমত করাকেই নিজের দায়িত্ব ও ইবাদত মনে করেন। তিনি বলেন, ‘হাজিদের সন্তুষ্টি ও দোয়াই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। যেদিন হাজিরা বলবেন, আমার সেবায় তাঁরা সন্তুষ্ট নন, সেদিনই আমি স্বেচ্ছায় হজ এজেন্সির কার্যক্রম বন্ধ করে দেব।’
বক্তারা বলেন, হজ মানুষের আত্মশুদ্ধি, তাকওয়া, ধৈর্য, শৃঙ্খলা ও ত্যাগের শিক্ষা দেয়। হজ থেকে অর্জিত আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি নৈতিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে রহমত ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে বিভিন্ন সময়ে পবিত্র হজ পালনকারী বিপুলসংখ্যক হাজি অংশ নেন। এ সময় প্রবীণ হাজিরা তাঁদের হজ পালনের অভিজ্ঞতা, মক্কা-মদিনার স্মৃতি এবং হজের বিভিন্ন বাস্তব দিক নতুন হাজিদের সঙ্গে ভাগাভাগি করেন। তাঁদের অভিজ্ঞতা ভবিষ্যৎ হজযাত্রীদের জন্য দিকনির্দেশনা ও অনুপ্রেরণা হিসেবে গুরুত্ব পায়।
শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান