ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৪-৭-২০২৬ দুপুর ২:৩২

নেত্রকোনার বারহাট্টায় সরকারের ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পের আওতায় নির্মিত টয়লেটগুলোতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, অপর্যাপ্ত সিমেন্টের ব্যবহার এবং ত্রুটিপূর্ণ ঢালাইয়ের কারণে উদ্বোধনের আগেই অনেক টয়লেটে ফাটল দেখা দিয়েছে এবং প্লাস্টার খসে পড়ছে।

সরেজমিনে দেখা যায়, অনেক টয়লেটের পিলারে রডের খাঁচা তৈরির পরিবর্তে নামমাত্র একটি মাত্র রড ব্যবহার করা হয়েছে। এমনকি কোথাও কোথাও রডের পরিবর্তে জিআই তার ব্যবহারের অভিযোগও রয়েছে। নিম্নমানের কাঠ ও অল্প টিন ব্যবহারের ফলে অনেক টয়লেটের ছাউনি দিয়ে শুরু থেকেই বৃষ্টির পানি চুইয়ে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, টয়লেট নির্মাণে নদীর বিট বালু ব্যবহার এবং প্রয়োজনের তুলনায় সিমেন্টের পরিমাণ কম দেওয়ায় কাঠামো অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। বেশ কয়েকটি টয়লেটের দেয়াল ও ঢালাইয়ের অংশ সামান্য চাপেই ভেঙে পড়তে দেখা গেছে। অনেক উপকারভোগী বাধ্য হয়ে নিজেদের অর্থ খরচ করে অতিরিক্ত ২-৩ বস্তা সিমেন্ট কিনে দিলেও কাজের মান কোনোভাবেই নিশ্চিত করা সম্ভব হয়নি।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বারহাট্টা উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, সাহতা ইউনিয়নের ডেমুড়া গ্রামে ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পের আওতায় ১৯০টি টয়লেট নির্মাণের কাজ চলছে। প্রতিটি টয়লেট নির্মাণে ৪৪ হাজার ৯৭৯ টাকা বরাদ্দ ধরে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৮৫ লক্ষ ৪৫ হাজার ৯১০ টাকা। প্রকল্পটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখনো অনেক উপকারভোগীর বাড়িতে নির্মাণসামগ্রীই পৌঁছায়নি।

ডেমুড়া গ্রামের উপকারভোগী রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঠিকাদার প্রতিষ্ঠানকে নিজের পকেটের টাকা খরচ করে সিমেন্ট কিনে দিতে হয়েছে। এরপরও নির্মাণকাজ মোটেও সন্তোষজনক হয়নি।” স্থানীয় বাসিন্দা শামসুজ্জামান কানন বলেন, “এলাকার প্রায় সব টয়লেটের কাজই অত্যন্ত নিম্নমানের। উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে। আমরা বারবার আপত্তি জানিয়েও কোনো প্রতিকার পাইনি।”

এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. বিদ্যুৎ মিয়া বলেন, “আমরা সর্বাবস্থায় কাজের তদারকি করছি। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই।” তবে স্থানীয়রা এ বিষয়ে যথাযথ তদন্ত করে প্রকল্পের ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর

শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫ দিনের বিদেশ ভ্রমণের ছুটি গোপন, পরে ১ মাসের মেডিকেল ছুটি—কীভাবে গেলেন কোরিয়ায় প্রধান শিক্ষক

বাগেরহাটে শিশু সন্তান নিয়ে নারীর সংবাদ সম্মেলন

বড়লেখায় এক বছর ধরে কার্যালয়ে নেই ইউপি চেয়ারম্যান, সেবাপ্রত্যাশীদের চরম ভোগান্তি

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

নওগাঁয় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত

মধুখালীতে পাগল মেরে হাসপাতালে পাঠিয়েছে পিতা পুত্র - মাথায় আটটি সেলাই