ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

শেষ ষোলোয় প্রতিপক্ষ যাদের পেল আর্জেন্টিনা, কবে-কখন ম্যাচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৭-২০২৬ দুপুর ৩:৩

দুর্দান্ত ও অবিশ্বাস্য এক ম্যাচ জিতে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের অবশ্য কাঁপিয়ে দিয়ে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেওয়া কেপ ভার্দে। ১২০ মিনিটের টানটান উত্তেজনাপূর্ণ ম্যারাথন শেষে আলবিসেলেস্তেরা হাফ ছেড়ে বাঁচল। তার আগেই নিশ্চিত হয়েছে শেষ ষোলোর প্রতিপক্ষ।

আর্জেন্টিনা মাঠে নামার ঘণ্টা চারেক আগে ডালাস স্টেডিয়ামে আরেকটি রোমাঞ্চকর ম্যাচ খেলে মিসর ও অস্ট্রেলিয়া। ১২০ মিনিটের সেই খেলা ১-১ সমতা নিয়ে টাইব্রেকারে গড়ায়। যেখানে ৪-২ ব্যবধানে জিতে মিসর শেষ ষোলোয় উঠেছে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিসর।

আগামী ৭ জুলাই আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় মেসি-সালাহদের ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে থামবে যেকোনো এক ফুটবল মহাতারকার দৌড়। ক্লাব ফুটবলে একে অপরের বিপক্ষে খেলেছেন, দেখা হয়েছে আন্তর্জাতিক ফুটবলেও। বিশ্বকাপে আরেকবার তাদের দ্বৈরথ দেখা যাবে ক্যারিয়ারের পড়ন্ত বেলায়।

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযানে আর্জেন্টিনা চলতি আসরেও দারুণ ফর্মে আছে। গ্রুপপর্বের তিনটি ম্যাচেই তারা জিতেছে দাপটের সঙ্গে। মেসির রেকর্ডময় সেই যাত্রায় তারা আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে। তবে আর্জেন্টিনাকে সবচেয়ে বড় পরীক্ষা দিতে হলো কেপ ভার্দের সঙ্গে। সেখানেও গোলের খাতা খোলেন মেসি, এ নিয়ে তিনি চলতি আসরে সপ্তম এবং বিশ্বকাপে ২০তম গোল করলেন।

তবে মেসির কেপ ভার্দে অভিযানে অনেক ঘাম ঝরাতে হয়েছে। তাকে বারবার হতাশ করেছেন গোলরক্ষক ভোজিনহা। দুই দফায় পিছিয়ে পড়েও আর্জেন্টিনার সঙ্গে সমতায় ফিরেছে কেপ ভার্দে। ১১১ মিনিটে আলবিলেস্তেদের দলীয় আক্রমণে তারা তৃতীয় গোল হজম করে। বল জালে জড়ানোর আগে গায়ে লাগে কেপ ভার্দে ডিফেন্ডারের। শতভাগ জয় নিয়েই শেষ ষোলোয় নামবে আর্জেন্টিনা।

অন্যদিকে, মোহামেদ সালাহ ইনজুরির দুর্বলতা নিয়েই নকআউট ম্যাচে নেমেছিলেন। গোল না পেলেও অবদান রেখেছেন জয়ে, ম্যাচজুড়ে তৈরি করেছেন বেশকিছু সুযোগ। যদিও ১-১ সমতার পর শেষ পর্যন্ত তাদের টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করতে হয়েছে। এর আগে গ্রুপপর্বে ১ জয় ও ২ ড্রয়ের পর ৯২ বছর পর শেষ ৩২–এর ওঠে মিসর।

এমএসএম / এমএসএম

শেষ ষোলোয় প্রতিপক্ষ যাদের পেল আর্জেন্টিনা, কবে-কখন ম্যাচ

আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

বিশ্বকাপ চলাকালেই অবসর নয়: গুঞ্জন থামালেন রোনালদো

কেন ক্রোয়েশিয়ার শেষ মুহূর্তের গোল বাতিল হলো?

বিশ্বকাপ থেকে এক কিংবদন্তির বিদায়

আর্জেন্টিনার কাছে ‘আত্মসমর্পণ’ করবে না কেপ ভার্দে

হার-জিত যাই হোক, আজ কাঁদবে ফুটবলবিশ্ব!

ক্রোয়েশিয়া ম্যাচের আগে বিশেষ বার্তা রোনালদোর

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে দায়িত্ব পেলেন সেই বিতর্কিত রেফারি

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

মেসির সঙ্গে রেকর্ডের প্রতিযোগিতা নয়, অন্যদিকে নজর এমবাপের

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস