ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ৪-৭-২০২৬ দুপুর ৩:২০

কুমিল্লার লাকসামে শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় মানুষের মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে ত্রাণ কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে লাকসাম উপজেলা পরিষদের নির্বাহী অফিসার নার্গিস সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম। 
পি.আই.ও অফিস সূত্রে জানা যায়, লাকসাম উপজেলা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে ৩০ কেজি হারে ১০০০ জন উপকারভোগীর মাঝে ৩০ মে. টন ত্রাণ কার্য (চাল) এবং ৭ হাজার টাকা হারে ৫০ জন উপকারভোগীর মাঝে ৩ লক্ষ ৫০ হাজার টাকা ক্রাণকার্য (নগদ) অর্থের চেক, ঢেউটিন ও চারাগাছ  বিতরণ করা হয়। 
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাবেক সভাপতি আবুল হাসেম মানু, লাকসাম পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বিএনপি নেতা আবুল হোসেন মিলন, লাকসাম থানা অফিসার ইনচার্জ কামরুন্নাহার, লাকসাম উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল-আমিন, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মো. ফরিদ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।  
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা বিএনপিকে একটি ভোট দিয়েছেন তাই না, আমরা আপনাদের বার বার সেবা দিব। এ সেবা আমরা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিব। আগামী অক্টোবরে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তাই আপনারা বিএনপি সমর্থিত প্রার্থীকে ভোট দিবেন। এ দেশকে কোন অবস্থায় জঙ্গী রাষ্ট্রে পরিনত হতে দিব না। 

 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত