কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়ায় প্রস্তাবিত কিশোরগঞ্জ ইকোনমিক জোন (কেইজেড) দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার (৪ জুলাই) সকালে কালিয়াচাপড়া গেটসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধন শেষে আগামী শনিবার কিশোরগঞ্জ ইকোনমিক জোনের প্রধান ফটকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা বলেন, কিশোরগঞ্জ ইকোনমিক জোন শুধু একটি শিল্পপ্রকল্প নয়, এটি কিশোরগঞ্জের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন এবং কর্মসংস্থানের অন্যতম সম্ভাবনাময় উদ্যোগ। প্রকল্পটি বাস্তবায়িত হলে হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে, স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি কিশোরগঞ্জসহ আশপাশের জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ শিল্পাঞ্চল। তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় আগে প্রকল্পের ঘোষণা ও উন্নয়ন কার্যক্রম শুরু হলেও এখন পর্যন্ত শিল্পপ্রতিষ্ঠান স্থাপন ও উৎপাদন কার্যক্রম চালু না হওয়ায় এলাকাবাসী চরম হতাশায় ভুগছেন। দ্রুত প্রকল্পটি চালুর জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন পাটুয়াভাঙা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া (সঞ্চালক), সমাজсеবক মুর্শিদ মিয়া, চণ্ডিপাশা ইউনিয়ন বিএনপির সদস্য ইঞ্চু মিয়া, পাটুয়াভাঙা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক স্বপন মিয়া, পাটুয়াভাঙা ইউনিয়ন বিএনপির সদস্য মুক্তার উদ্দীন এবং পাটুয়াভাঙা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর ফারুক। এছাড়াও আচমিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদিন, তাকী, নজরুল, জমশেদ, সাদেক, মোজাম্মেল, শামীম, আবু সাঈদ, বাবুল, যুবদল নেতা আসাদ, সাঈদুজ্জামান মাস্টার, শহীদ, শান্ত, মোশাররফ, আরমান, সোহাগ, শরীফসহ বিপুলসংখ্যক এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা আরও বলেন, কালিয়াচাপড়া চিনি কলের বিস্তীর্ণ এলাকাকে কেন্দ্র করে পরিকল্পিত শিল্পাঞ্চল গড়ে উঠলে অটোমোবাইল, সিরামিক, গার্মেন্টস, হালকা প্রকৌশলসহ বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের সুযোগ সৃষ্টি হবে। এতে নতুন কর্মসংস্থান, রপ্তানি বৃদ্ধি, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সামগ্রিকভাবে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখা সম্ভব হবে। তাই আর কোনো ধরনের বিলম্ব না করে দ্রুত কিশোরগঞ্জ ইকোনমিক জোনের অবকাঠামোগত কাজ সম্পন্ন করে শিল্পপ্রতিষ্ঠান চালুর দাবি জানান তারা।
মানববন্ধন থেকে আগামী শনিবার কিশোরগঞ্জ ইকোনমিক জোনের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যৌক্তিক দাবির বিষয়ে দ্রুত দৃশ্যমান অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হবে। উল্লেখ্য, কালিয়াচাপড়া চিনি কল ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে এটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। ১৯৯৪ সালে মিলটি 'লে-অফ' ঘোষণা করা হয় এবং ২০০৪ সালে বেসরকারি মালিকানায় হস্তান্তরের পর কালিয়াচাপড়া নিটল চিনি কল লিমিটেড নামে পরিচালিত হতে থাকে। ২০২০ সালের শেষ দিকে কারখানার পুরো এলাকাজুড়ে কিশোরগঞ্জ ইকোনমিক জোন প্রতিষ্ঠার উন্নয়ন কার্যক্রম শুরু হয়। সেখানে অটোমোবাইল, সিরামিক, গার্মেন্টসসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা থাকলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। ফলে সম্ভাবনাময় এ শিল্পাঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবি এখন স্থানীয় জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন
লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত
৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি
বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল
হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী
কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন এর উদ্বোধন
গোপালগঞ্জে নারীর মৃত্যুকে ঘিরে চিকিৎসকের বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ
ঘিওর-কফিলউদ্দীন দরজী ও ভূষিপট্টি সড়ক জরাজীর্ণ, চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারী
খালিয়াজুরীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী আটক
সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা
চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন