ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৪-৭-২০২৬ রাত ৯:৩
গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ দ্রুত কার্যকরের দাবিতে জয়পুরহাটে গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মভিত্তিক দলের নেতারা অংশ নেন। 
তারা দাবি করেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে দ্রুত কার্যকর পদপে নিতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
রবিবার বিকেলে শহীদ ডা: আবুল কাশেম ময়দানে মিছিল পূর্ব সমাবেশে জোট নেতা জেলা জামায়াত আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এ্যাড. মামুনুর রশীদ ও এস এম রাশেদুল আলম সবুজ, এবি পার্টির জেলা সেক্রেটারী বেলাল হোসেন, এনসিপি’র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবির, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সেক্রেটারী এ্যাড. আসলাম হোসেন, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর মাও: সুজাউল করিম, সদর উপজেলা জামায়াতের আমির মাও: ইমরান হোসেন, আক্কেলপুর উপজেলা জামায়াতের আমীর শফিউল হাসান, শহর জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, সদর নায়েবে আমীর মাও: শাহ আলম দেওয়ান, শহর সেক্রেটারী মিজানুর রহমান, সদর উপজেলা জমায়াতের সেক্রেটারী মাও: জয়নাল আবেদীন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী আনোয়ার হোসেন, এনসিপি’র সাংগঠনিক স¤পাদক ইসমাইল হাদী, এনসিপি’র নেতা বোরহান উদ্দিন সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
 
সভাপতি’র বক্তব্যে ফজলুর রহমান সাঈদ এমপি বলেন, ক্ষমতায় থাকে যারা তারাই চাঁদাবাজী, মাদক ব্যবসা ও দূর্নীতি করে। এসব কার্যক্রম বন্ধ করে জনগণের আকাক্সার প্রতি সম্মান জানিয়ে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহŸান জানান।
 
তিনি আরোও বলেন, জনগণের দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে সারাদেশে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার