এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান
ছেলের হাতে ঘরছাড়া হয়ে মানবেতর জীবন কাটাচ্ছিলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়ার বৃদ্ধা আদরজান। শেষ বয়সে নিজের ঘরে ফিরতে পারবেন—এমন আশাও প্রায় ছেড়ে দিয়েছিলেন তিনি। তবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের মানবিক উদ্যোগে সেই অসহায় মায়ের জীবনে ফিরেছে স্বস্তি।
জানা যায়, পারিবারিক বিরোধের জেরে আদরজানকে তার ছেলে বাড়ি থেকে বের করে দেয়। দীর্ঘদিন তিনি চরম অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে দিন কাটান। বিষয়টি জানতে পেরে এসিল্যান্ড শিবু দাশ দ্রুত উদ্যোগ নেন। তিনি স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা করেন এবং বৃদ্ধার ছেলেকে মায়ের দায়িত্ব নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন।
পরবর্তীতে প্রশাসনের মধ্যস্থতায় সব ভুল বোঝাবুঝির অবসান ঘটে। অবশেষে নিজের ঘরে ফিরতে পারেন আদরজান। দীর্ঘদিন পর আপন ঠিকানায় ফিরে আবেগাপ্লুত হয়ে তিনি প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা বলেন, প্রশাসনের এমন মানবিক ভূমিকা শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকে ইতিবাচক বার্তা দিয়েছে। তারা আশা করেন, পরিবারে অবহেলিত ও নির্যাতিত প্রবীণদের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ আরও বাড়বে।
এ বিষয়ে এসিল্যান্ড শিবু দাশ বলেন, "প্রত্যেক বাবা-মায়ের শেষ বয়সে সন্তানের সান্নিধ্য ও সম্মান পাওয়ার অধিকার রয়েছে। একজন অসহায় মাকে তার নিজের ঘরে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। সমাজের সবাইকে প্রবীণ বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল ও মানবিক হওয়ার আহ্বান জানাই।"
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান