ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ৪-৭-২০২৬ রাত ৯:১৭
রবিবার ২৮ জুন সকালে সাভারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে একদিন ব্যাপি জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফজলে বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা -১৯ এর সংসদ সদস্য  ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সাভার পৌরসভাসহ  বিভিন্ন ইউনিয়নে মোট ৩০৫ টি কেন্দ্রে বয়স মাত্রা হিসেবে মোট ২ লক্ষ ১৮ হাজার ৯ শত ২৩ জনকে এই জাতীয় ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফজলে বারী। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর আয়োজন করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রধান অতিথি তার বক্তব্যে স্মৃতি চারণ করে বলেন যেহেতু আমি ১৯৯৩ সালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। সেই সুবেদেই এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নকল্পে উল্লেখযোগ্য কাজ করার বিষয়ে আমার নৈতিক দায়িত্ব রয়েছে। প্রায় এক কোটি জনগণের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আসল সংখ্যা বৃদ্ধি করে জনগণের সেবা নিশ্চিত করার বিষয়ে আমার ভূমিকা সব সময় থাকবে। 
এই সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দের মধ্যে অন্যতম ডাঃ আবুল কাশেম মোহাম্মদ শাহজাহান, জুনিয়র কনসালটেন্ট (অর্থো-সার্জারী), ডাঃ মোঃ আশরাফুল আলিম, জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজী),। ভাঃ কল্লোল দে, জুনিয়র কনসালটেন্ট (সার্জারী), ভাঃ রোকেয়া খাতুন, জুনিয়র কনসালটেন্ট (গাইনী), ডাঃ মোহাম্মদ নাজমুল হুদা মিঠু, জুনিয়র কনসালটেন্ট (এ্যানেস্থেশিওলজী) ডাঃ ফারহানা শারমিন ইমু, জুনিয়র কনসালটেন্ট (গাইনী),ডাঃ মোঃ আশিকুর রহমান, জুনিয়র কনসালটেন্ট, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইদুল ইসলামসহ কর্মকতা, কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক  মিডিয়ার সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ