ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন হওয়া ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু চিকিৎসা শেষে বাড়ি প্রত্যাবর্তন


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ৫-৭-২০২৬ দুপুর ১২:৫১

নওগাঁর আত্রাইয়ে নিজ বাড়ির আম গাছ থেকে আম পাড়তে গিয়ে ভিমরুলের (ভেকরুল) কামড়ে গুরুতর আহত হয়েছেন দৈনিক ইত্তেফাক -এর আত্রাই উপজেলা প্রতিনিধি ফরিদুল আলম পিন্টু। ভিমরুলের হুল ফোটানোর পর বিষের তীব্রতায় তিনি অচেতন হয়ে পড়েছিলেন। আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিবিড় চিকিৎসায় থাকার পর সুস্থ হয়ে তিনি নিজ বাড়িতে ফিরেছেন। ​আহত প্রবীণ সাংবাদিক ফরিদুল আলম পিন্টু আত্রাই থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য।

​পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ জুন বেলা ২টার দিকে সাংবাদিক ফরিদুল আলম পিন্টু তাঁর নিজ বাড়ির একটি আম গাছে আম পাড়তে ওঠেন। এ সময় গাছের ডালে লুকিয়ে থাকা ভিমরুলের ঝাঁক তাঁর ওপর অতর্কিত আক্রমণ করে এবং শরীরে হুল ফুটিয়ে দেয়। বিষের তীব্র যন্ত্রণায় গাছ থেকে কোনোমতে নেমে ঘরের ভেতর আসামাত্রই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

​অচেতন হওয়ার পূর্বমুহূর্তে তাঁর চিৎকার শুনে মা দ্রুত ঘরের ভেতর ছুটে আসেন এবং ছেলের আশঙ্কাজনক অবস্থা দেখতে পান। পরে তাঁর মা তাৎক্ষণিকভাবে আশপাশে যোগাযোগের মাধ্যমে লোক জড়ো করেন এবং একটি ভ্যানযোগে পিন্টুকে দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা কালক্ষেপণ না করে দ্রুত তাঁর চিকিৎসা শুরু করেন।

​হাসপাতালে নিবিড় চিকিৎসায় থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসকরা তাঁকে ছাড়পত্র দেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে নিজ বাড়িতে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। ​সুস্থ হয়ে বাড়ি ফেরার পর সাংবাদিক ফরিদুল আলম পিন্টু বলেন, ভিমরুলের কামড়ের পর বিষের তীব্রতায় আমি পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছিলাম এবং গাছ থেকে নেমে কোনোমতে ঘরে ঢুকেই জ্ঞান হারাই।

 মহান আল্লাহর অশেষ রহমতে এবং চিকিৎসকদের দ্রুত ও আন্তরিক প্রচেষ্টায় আমি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি। বর্তমানে আমি সুস্থ আছি এবং আমার চিকিৎসার খোঁজখবর রাখায় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ​এদিকে প্রবীণ এই সাংবাদিকের সুস্থতার খবর পেয়ে বিভিন্ন   সংবাদকর্মী,  সামাজিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা তাকে দেখতে আসেন এবং পূর্ণ সুস্থতা, দীর্ঘায়ু কামনা করেন।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়