পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাছনের
কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ হোসেন (৫৩) প্রকাশ মাছন এর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে পেকুয়া পৌরসভার ভোলাইয়্যাঘোনা এলাকার কামাল চেয়ারম্যানের রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোসেন ওই এলাকার মৃত নজির আহমদের ছেলে। তিনি স্থানীয়ভাবে 'মাছন' নামে পরিচিত ছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একনিষ্ঠ ভক্ত হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছিলেন। এছাড়া তিনি দৈনিক কালবেলা ও দৈনিক আজাদী পেকুয়া প্রতিনিধি সাংবাদিক দেলওয়ার হোসাইনের বড় ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদ হোসেন পেকুয়া বাজারের একটি বেকারি থেকে নাস্তা কিনে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় পেকুয়ার আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পাশে ওয়াপদা চত্বরে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান