ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তীব্র তাপদাহ: ভ্যানচালকদের মাঝে চেয়ারম্যানের বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ


শেখ নয়ন ফয়েজী  নওগাঁ জেলা পূর্ব photo শেখ নয়ন ফয়েজী নওগাঁ জেলা পূর্ব
প্রকাশিত: ৫-৭-২০২৬ দুপুর ১২:৫৪

নওগাঁ জেলার রাণীনগর উপজেলা পারইল ইউনিয়নে শনিবার দুপুরে বগার বাড়ী মোড় এলাকায় গরমে কাহিল হয়ে পড়া ভ্যানচালকদের হাতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন তুলে দেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জাহিদুর রহমান জাহিদ সঙ্গে ছিলেন বিএনপির স্থানীয় নেতাকর্মী।

দেশজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন রোজগারের তাগিদে রোদের মধ্যেই কাজ করে যাচ্ছেন ভ্যানচালক ও দিনমজুররা। তাদের এই কষ্ট কিছুটা কমাতে ব্যক্তিগত উদ্যোগে এই মানবিক কাজ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। 

সাহায্য পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি ভ্যানচালক মানিক মিয়া। তিনি জানান, এই তীব্র গরমে ভ্যান চালানো রীতিমতো কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছিল, তৃষ্ণায় তার গলা শুকিয়ে আসছিল। চেয়ারম্যান নিজে এসে খোঁজখবর নেওয়ায় এবং ঠান্ডা পানি-স্যালাইন দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঘটনাস্থলে দেখা যায়, প্রচণ্ড রোদে ঘেমে ক্লান্ত ভ্যানচালকদের কাছে নিজে দাঁড়িয়ে থেকে পানির বোতল ও ওরস্যালাইন বিতরণ করছেন চেয়ারম্যান। হঠাৎ এমন সহায়তা পেয়ে চালকদের চোখে-মুখে ফুটে ওঠে স্বস্তির ছাপ। শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ না থেকে হিট স্ট্রোক এড়াতে করণীয় বিষয়েও তিনি তাদের সচেতন করেন।

এ প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, তীব্র গরমে সবচেয়ে বেশি ভুগছেন শ্রমজীবী মানুষ, বিশেষত যারা সারাদিন রোদে থেকে পরিশ্রম করেন। পানিশূন্যতা ও হিট স্ট্রোকের ঝুঁকি কমাতেই তার এই ছোট প্রচেষ্টা। তিনি সমাজের সামর্থ্যবান মানুষদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
স্থানীয়রা চেয়ারম্যানের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন, এমন উদ্যোগ অন্য জনপ্রতিনিধি ও বিত্তশালীদেরও অনুপ্রাণিত করবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ