কালিয়ায় নদীর ভাঙন রোধে মানববন্ধন, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
"নবগঙ্গা নদী ভাঙন রুখতে হবে, ইসলামপুরের জনপদ বাঁচাতে হবে"—এই স্লোগানকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় ইসলামপুর গ্রামের নবগঙ্গা নদীর তীরে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন শতাধিক নারী-পুরুষ। নদীভাঙন রোধ করে বসতভিটা, ফসলি জমি ও শিক্ষা-প্রতিষ্ঠান রক্ষার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নবগঙ্গা নদীর ভয়াবহ ভাঙনের কারণে ইসলামপুর এলাকার শতাধিক বসতবাড়ি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে, আবার অনেকে ভূমিহীন হয়ে পড়েছেন। বর্তমানে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্যের বাড়িসহ প্রায় ৮০ থেকে ৯০টি বসতবাড়ি এবং বিস্তীর্ণ ফসলি জমি নদীভাঙনের হুমকির মুখে রয়েছে।
বক্তারা নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দীর্ঘদিনেও সরকারি উদ্যোগে কার্যকর কোনো নদীশাসন প্রকল্প বাস্তবায়ন হয়নি। দ্রুত প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে স্থায়ী নদীভাঙন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা না হলে অবশিষ্ট বসতবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
তারা অবিলম্বে প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে স্থায়ী নদীশাসনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতিক কাজী, খাজা ফকির, আতিয়ার মোল্যা, বৃদ্ধা ময়না বেগম ও রোজিনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান