কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে চরম আতংকে জনসাধারণ
কাপ্তাইয়ের কর্ণফুলী বন রেঞ্জের আওতাধীন ফ্রিংখং বিট অফিস সংলগ্ন চিৎমরম মুসলিম পাড়া এলাকায় প্রায়ই বন্য হাতির আক্রমণের ঘটনা ঘটছে। এতে স্থানীয় অধিবাসীদের বাড়িঘর, সহায়-সম্পদের ব্যাপক ক্ষতি সাধিত হওয়ার খবর পাওয়া গেছে। ফলে ওই এলাকার জনসাধারণ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
স্থানীয় কয়েকজন এলাকাবাসী জানায়, প্রায় সময় বন্য হাতির পাল লোকালয়ে প্রবেশ করে অনেক কষ্টে সৃজিত মানুষের কলার বাগান, নানাবিধ ফসল, ঘরবাড়ি ও আসবাবপত্র সহ অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষতি সাধন করছে। এতে সাধারণ মানুষ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। পাশাপাশি বর্তমানে তারা নিরাপত্তা হীনতায় আতংকে দিনযাপন করছে। স্থানীয়রা আরও জানায়, বন্য হাতি আমাদের জাতীয় সম্পদ। হাতির কোন রকম ক্ষতি না করে মানুষ ও বন্য প্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে দ্রুত সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্তদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।
এবিষয়ে কর্ণফুলী বন রেঞ্জ কর্মকর্তা ফজলে রাব্বির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হাতির চলাচলের করিডোর গুলি মানুষ দখল করে বাড়িঘর নির্মাণ করে ফেলেছে। ফলে হাতির চলেচলে বিঘ্ন ঘটছে। এতে হাতিরদল লোকালয়ে হানা দিচ্ছে এবং ঘরবাড়ি সহ সহায়-সম্পত্তির ক্ষতি সাধিত হচ্ছে।
অপর একটি সূত্র জানায়, নির্বিচারে বন উজাড়ের ফলে হাতির খাদ্য সংকট প্রকট আকার ধারন করায় হাতির পাল লোকালয়ে আক্রমণ চালাচ্ছে। এতে বাড়িঘর ভাংচুর, ফসলি জমির ফসল নষ্ট করছে। হাতির আক্রমণে অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটছে। সূত্রটি আরও জানায়, হাতির করিডোরের পাশের বসতি উচ্ছেদ করে ক্ষতিগ্রস্থদের অন্যত্র নিরাপদ এলাকায় বসতি স্থাপনের ব্যবস্থা করা সহ হাতির খাদ্য সংকট দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে হাতি- মানুষের দ্বন্দ্ব অনেকটা নিরসন হবে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান