চারঘাট প্রেসক্লাবে সভাপতি বাচ্চু, সম্পাদক সুজন
চারঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে দৈনিক ইত্তেফাক ও সোনার দেশের প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চুকে সভাপতি এবং দৈনিক দিনকালের প্রতিনিধি শাহিনুর রহমান সুজনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এছাড়া নাগরিক টিভি ও দি এশিয়ান এজের রাজশাহী বিভাগীয় প্রধান ওবায়দুল ইসলাম রবিকে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি ময়েন উদ্দিন পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক দি এশিয়ান এজের প্রতিনিধি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনতেজারের প্রতিনিধি সজল ইসলাম এবং দপ্তর সম্পাদক দৈনিক আমাদের রাজশাহীর প্রতিনিধি সাজ্জাদ হোসেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তরভূমির প্রতিনিধি রাজন ইসলাম, বিজনেস বাংলাদেশের প্রতিনিধি সম্রাট আলী, কান্ট্রি টুডের প্রতিনিধি ইসমাইল হোসেন এবং রাজশাহী দর্পণের প্রতিনিধি শিমুল আলী।
সভায় নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যরা আগামী দুই বছর স্বচ্ছতা, ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল পূর্বের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে ৫ জুলাইয়ের মধ্যে নতুন সদস্য সংগ্রহ ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্বের অংশ হিসেবে শনিবার বিকেলে অনুষ্ঠিত সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। তবে পূর্বের কমিটির কয়েকজন সদস্য নতুন কমিটিতে থাকতে অনিচ্ছা প্রকাশ করায় তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied