শেরপুরের নালিতাবাড়ীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সভা অনুষ্ঠিত
শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বন্যহাতির কারণে মানুষের প্রাণহানি ও জানমালের ক্ষতি কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে উপজেলার মধুটিলা ইকোপার্কের মহুয়া রেস্ট হাউজ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক উচ্চপর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে নালিতাবাড়ীর বন্যহাতি উপদ্রুত এলাকায় প্রথম পর্যায়ে ১৫টি আর্লি ডিটেকশন ডিভাইস (স্মার্ট ক্যামেরা) স্থাপনের পরিকল্পনা তুলে ধরা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্রিয়েটিভ কনজারভেশন এলায়েন্সের কমিউনিটি গভর্নেন্স স্পেশালিস্ট আবরার আহমাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, শেরপুর ফরিদা ইয়াসমিন।
এ সময় বিভাগীয় বন কর্মকর্তা, ময়মনসিংহ কাজী মুহাম্মদ নূরুল করিমসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যবৃন্দ(ERT), জনপ্রতিনিধি, পরিবেশকর্মী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আলোচনায় প্রযুক্তিনির্ভর আগাম সতর্কীকরণ ব্যবস্থার পাশাপাশি হাতির চলাচলের করিডোর সংরক্ষণ, বন উজাড় রোধ, জনসচেতনতা বৃদ্ধি, বন বিভাগের সক্ষমতা উন্নয়ন এবং সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। সেমিনার শেষে বন্যহাতি উপদ্রুত এলাকায় প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা কার্যকর করে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার