বরগুনায় বিএনপি দুই নেতা নেত্রী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের তালুকদার বাজার এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে আমতলী থানায় পৃথক দুটি মামলা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধের দাবিতে শনিবার বিকেলে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হলদিয়া ইউনিয়নের তালুকদার বাড়ি এলাকার দেলোয়ার হাওলাদারের সঙ্গে তার চাচাতো ভাই আলতাফ হাওলাদার, রুহুল আমিন হাওলাদার ও জুয়েল হাওলাদারের সাড়ে ১৯ শতাংশ জমির মালিকানা ও ভোগদখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
অভিযোগ রয়েছে, গত বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দীন ফকিরের নেতৃত্বে একটি সালিশ বৈঠক চলাকালে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় চাওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব জুয়েল হাওলাদার দেলোয়ার হাওলাদারকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। তাকে রক্ষা করতে গেলে দেলোয়ারের ছেলে সোহাগ ও স্ত্রী কমলা বেগমও হামলার শিকার হন। সংঘর্ষে উভয় পক্ষের মোট ছয়জন আহত হন।
আহতদের মধ্যে কমলা বেগম, দেলোয়ার হাওলাদার ও তার ছেলে সোহাগকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দ্বিতীয় দফায় হামলার শিকার হওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, জুয়েল হাওলাদার ও মাহমুদা আক্তার হেপির নেতৃত্বে হাসপাতালে গিয়ে তাদের মারধর করে বের করে দেওয়া হয়। পরে গুরুতর আহত কমলা বেগমকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় দুই পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে আমতলী থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে। মামলা নম্বর-০৬, তারিখ ০৩ জুলাই ২০২৬ এবং মামলা নম্বর-০৭, তারিখ ০৩ জুলাই ২০২৬।
দেলোয়ার হাওলাদারের অভিযোগ, মামলা দায়েরের পর একই দিন বিকেলে তার বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
এ ঘটনার প্রতিবাদে এবং মাহমুদা আক্তার হেপি, চাওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব জুয়েল হাওলাদারসহ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তালুকদার বাজারে দেলোয়ার হাওলাদারের নেতৃত্বে পাঁচ শতাধিক এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, তালুকদার বাজার এলাকায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের লোক আহত হয়েছে। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে পৃথক দুটি মামলা রুজু হয়েছে। এঘটনায় উভয় পক্ষের চার জন আসামি গ্রেফতার হয়েছে। মানববন্ধনের বিষয়টি আমি শুনেছি। জনগণের যে চাওয়া আমরা সুস্থ তদন্ত সাপেক্ষে শুধু হেপি না মামলার আসামি তাকেও আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত
পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী
রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক
খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত
আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ