ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব ক্যাম্পাসে নতুন যাত্রা, মানসম্মত শিক্ষায় এগিয়ে যাচ্ছে সায়েন্স স্কুল অ্যান্ড কলেজ


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৫-৭-২০২৬ দুপুর ১:২৬

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বীরবাগগোয়ালী গ্রামে নিজস্ব ক্যাম্পাসে কার্যক্রম শুরু করেছে সায়েন্স স্কুল অ্যান্ড কলেজ। এর আগে প্রতিষ্ঠানটি উপজেলার নৈয়াইর বাজারে অস্থায়ী ক্যাম্পাসে পরিচালিত হলেও বর্তমানে নিজস্ব জায়গায় স্থানান্তরের মাধ্যমে শিক্ষা কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালিত হচ্ছে।
বর্তমানে নতুন ক্যাম্পাসে নিয়মিত পাঠদান চলছে। শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে মনোরম ও শিক্ষাবান্ধব পরিবেশ। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিয়োগ দেওয়া হয়েছে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক। প্রতিটি শ্রেণিকক্ষে নিয়মিত ও পরিকল্পিতভাবে পাঠদান পরিচালিত হচ্ছে, যাতে শিক্ষার্থীরা সহজে পাঠ বুঝতে পারে এবং ভালো ফলাফল অর্জন করতে পারে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও চরিত্র গঠনের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আধুনিক শিক্ষার পাশাপাশি আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হেলাল উদ্দিন সিকদার বলেন,
"আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, একজন সুশিক্ষিত, নৈতিক ও দেশপ্রেমিক মানুষ তৈরি করা। নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে। অভিভাবকদের আস্থা অর্জন করে আমরা দাউদকান্দিতে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে চাই।"
স্থানীয় অভিভাবকরা জানান, নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরের ফলে শিক্ষার্থীরা আরও সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ পাচ্ছে। মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে দাউদকান্দির অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। 

এমএসএম / এমএসএম

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ

উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ