ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

রাজারহাট-আনন্দবাজার ১২ কি:মি: সড়ক সংস্কারে অবহেলার প্রতিবাদে মানববন্ধন


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৫-৭-২০২৬ দুপুর ১:৪৫

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার গুরুত্বপূর্ণ রাজারহাট-আনন্দবাজার সড়কের সংস্কার কাজ দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ থাকায় এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার প্রতিবাদে মানববন্ধন ও গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় রাজারহাট পুড়াতন সোনালী ব্যাংক চত্বরে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। পরে সংগঠনের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের সোনালী ব্যাংক মোড় থেকে ফরকেরহাট হয়ে আনন্দবাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কটি প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। প্রায় ১৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে সড়কটির সংস্কার কাজের মেয়াদ ২০২৬ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান খায়রুল কবির রানা নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি। বরং দীর্ঘ দেড় বছর ধরে সড়ক খুঁড়ে ফেলে রাখায় এটি বর্তমানে চলাচলের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, খোঁড়াখুঁড়ির কারণে সড়কে উড়ন্ত ধুলোবালিতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ শ্বাসকষ্ট ও বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া সড়কটি বেহাল থাকায় জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের যানবাহন সময়মতো চলাচল করতে পারছে না। এ সুযোগে রিকশা ও অটোরিকশা চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন, যা সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, এলজিইডি কর্তৃপক্ষ একাধিকবার চিঠি দিলেও রহস্যজনক কারণে ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন। এতে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সমাবেশ থেকে বক্তারা দ্রুত সড়কের সংস্কার কাজ শেষ করা, দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জনদুর্ভোগ নিরসনে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে সাধারণ মানুষ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।
মানববন্ধন ও গণবিক্ষোভে বক্তব্য দেন রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সংগঠক খন্দকার আরিফ, তারেক রহমান ও আব্দুল্লাহ আল মামুন।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়