তাড়াশে কৃষি প্রণোদনা বিতরণ
সিরাজগঞ্জের তাড়াশে রোপা আমন ধান ও শাক সবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক প্রধান অতিথি হিসেবে ওই কর্মসূচির উদ্বোধন করেন।
তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স,ম আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল প্রমুখ। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীগন।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি আইনুল হক বলেন, সরকার কৃষি উৎপাদন বাড়াতে নানামুখী পদক্ষেপ নিয়েছেন। কৃষক ভাইদের প্রতি অনুরোধ আপনারা সরকার কর্তৃক দেওয়া প্রণোদনা যথাযথ ব্যবহার করবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, দেশ এগিয়ে যাবে।
উল্লেখ্য, ২ হাজার ৬ শত কৃষকের মাঝে ১০ কেজি রোপা আমন বীজ, ১০ কেজি এমও পি ও ১০ কেজি ডিএপি সার এবং ৬ শত কৃষকের মাঝে শাক সবজির প্রণোদনা বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হজরত আলী।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান