মাদকবিরোধী বিশেষ অভিযান ও সামারি ট্রায়াল, ২ দিনে ৪৭ মামলা নিষ্পত্তি, ৮১ মাদকসেবির বিভিন্ন মেয়াদে সাজা
মাদকের বিস্তার রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সমাজে অপরাধপ্রবণতা কমানোর লক্ষ্যে পাবনায় বিশেষ মাদকবিরোধী অভিযান ও সামারি ট্রায়ালের মাধ্যমে সাপ্তাহিক ছুটির দুই দিনে ৪৭টি মামলায় ৭৯ জন মাদকসেবিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে এবং ২ জন আসামীকে প্রবেশনে মুক্তি দেয়া হয়েছে।
চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার ও শনিবার জেলার বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।
পাবনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন এবং পুলিশ সুপার ছুফি উল্লাহর সমন্বিত উদ্যোগে এ বিশেষ অভিযান ও সামারি ট্রায়াল কার্যক্রম পরিচালিত হয়।
সামারি ট্রায়াল পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা তাবাসসুম-ই-জান্নাত। সাপ্তাহিক ছুটির দুই দিনজুড়ে জেলার বিভিন্ন থানার পুলিশ মাদক ব্যবসায়ী ও মাদকসেবিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। অন্যদিকে, মাদকসেবিদের ডোপ টেস্ট সম্পন্ন করে সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। তবে কয়েকটি মামলায় অধিকতর সাক্ষ্য-প্রমাণের প্রয়োজন হওয়ায় সেগুলো মুলতবি রেখে আগামী রবিবার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
মাদক শুধু একজন ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতিই করে না; এটি পারিবারিক অস্থিরতা, সামাজিক অবক্ষয় এবং নানা ধরণের অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে ধারাবাহিক আইনগত ব্যবস্থা গ্রহণ সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইন সংশ্লিষ্ট মহলের মতে, নিয়মিত মাদকবিরোধী অভিযান এবং সামারি ট্রায়ালের মাধ্যমে আইন প্রয়োগের কার্যকর বার্তা সমাজে পৌঁছে যাবে। এতে অপরাধপ্রবণতা হ্রাসের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি পায় এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রচেষ্টা আরও শক্তিশালী হবে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ