মনপুরায় মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে (বার্মা) পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় এক পাচারকারীকে আটক করা হলেও ট্রলারের মালিকসহ আরও কয়েকজন পালিয়ে যান।
রোববার (৫ জুলাই) দুপুরে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়। একই সঙ্গে ট্রলারের দুই মালিক ও পলাতক সদস্যদের বিরুদ্ধে মনপুরা থানায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গত শুক্রবার (৩ জুলাই) রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারটি জব্দ করা হয় এবং মো. জুয়েল (২২) নামে এক পাচারকারীকে আটক করা হয়।
আটক মো. জুয়েল উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জহিরের ছেলে। পলাতক ট্রলারের মালিক ও অপর দুই অভিযুক্ত হলেন ইদ্রিস মাঝি ও রিয়াজ। তাঁদের বাড়িও একই ইউনিয়নে।
পুলিশ সূত্রে জানা গেছে, জব্দ করা ট্রলারটি হাজিরহাট ঘাটে নিয়ে তল্লাশি চালিয়ে ৪৫০ বস্তা সিমেন্ট, চার বস্তা সার, প্রায় ৪০০ লিটার ডিজেল এবং চাউল উদ্ধার করা হয়। রোববার সকাল থেকে ট্রলার থেকে এসব পণ্য খালাসের কাজ চলছিল।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, “পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ