ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে সেতুর মুখ ভরাট, জলাবদ্ধতার আশঙ্কায় ৫০০ বিঘা আবাদি জমি


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৫-৭-২০২৬ দুপুর ৩:১৭

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি সেতুর মুখ মাটি দিয়ে ভরাট করে পানি চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে সেতুর দুই পাশের প্রায় ৫০০ বিঘা আবাদি জমিতে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে। 

স্থানীয়দের দাবি, দ্রুত মাটি অপসারণ করা না হলে আসন্ন বর্ষায় কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারেন।

রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে রায়গঞ্জ-আটঘোরিয়া সড়কের ওপর পুরাতন তেলিজানা এলাকায় নির্মিত সেতুর এক পাশের মুখে মাটি ফেলে ভরাট করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মৃত মোজাহের আলীর ছেলে গোলাম রব্বানী ও আলতাফ হোসেনের ছেলে শহিদুল ইসলাম সেতুর মুখ বন্ধ করে দিয়েছেন। এতে বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হচ্ছে।

স্থানীয় কৃষক ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সেতুটি দিয়ে আশপাশের কৃষিজমির পানি নিষ্কাশন হয়ে আসছে। কিন্তু সম্প্রতি সেতুর মুখ ভরাট করে দেওয়ায় পানি চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে সেতুর দুই পাশের প্রায় ৫০০ বিঘা আবাদি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আমনসহ মৌসুমি ফসলের ক্ষতি হতে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন। এ অবস্থায় দ্রুত সেতুর মুখ থেকে মাটি অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তাঁরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শহিদুল ইসলাম মুঠোফোনে সেতুর মুখে মাটি ভরাটের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, “আমরা একটি পাইপ বসিয়েছি। আগামীকাল আরও একটি পাইপ বসাবো।” তবে কেন সেতুর মুখ ভরাট করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

অন্য অভিযুক্ত গোলাম রব্বানীর বক্তব্য জানার জন্য তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। খুব শিগগিরই ঘটনাটি তদন্ত করা হবে। জলাবদ্ধতা নিরসনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকলে তদন্তসাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে এবং সেতুর পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করে কৃষিজমিকে সম্ভাব্য জলাবদ্ধতার ক্ষতি থেকে রক্ষা করবে।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ