পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা প্রতিনিধি সম্মেলন ও স্মরণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন (ভিডিএবি)-এর উদ্যোগে জমকালো আয়োজনে জেলা প্রতিনিধি সম্মেলন, দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ জুলাই (রবিবার) স্থানীয় এক মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন সম্পন্ন হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া ও স্মরণ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব শামসুজ্জামান দুদু। প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় পল্লী চিকিৎসকদের অবদানের কথা স্মরণ করেন এবং সংগঠনের আগামী দিনের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাবিষয়ক সম্পাদক জনাব মীর সরফত আলী সপু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, সহ-সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল ইসলাম আলিম এবং সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ড. কাজী মনিরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এলডিপির যুব কল্যাণ সোসাইটির সভাপতি জনাব মো: আবু নাসের এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব শফিকুর রহমান রিমন। বক্তারা পল্লী চিকিৎসকদের পেশাগত মান উন্নয়ন, গ্রামীণ স্বাস্থ্যসেবার আধুনিকায়ন এবং চিকিৎসকদের ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি জনাব আলহাজ্ব এম মাকসুদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মো: রহমত আলী। এ সময় মঞ্চে সংগঠনের সহ-সভাপতি জনাব এটিএম জাহাঙ্গীর হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি-কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত জেলা প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ