ঈশ্বরদীতে দেশী-বিদেশী বিনিয়োগ বাড়ালে এলাকার উন্নয়ন সম্ভব: প্রতিমন্তী ফারজানা শারমিন পুতুল
ঈশ্বরদী অঞ্চলে ব্যবহারযোগ্য অসংখ্য জায়গা রয়েছে যেখানে দেশী-বিদেশী বিনিয়োগকারীদের এনে বিনিয়োগ করাতে পারলেই এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব বলে জানিয়েছেন মহিলা, শিশু ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। গতকাল দুপুরে ঈশ্বরদীতে তুরস্ক-বাংলাদেশ যৌথ উদ্যোগে নবস্থাপিত ‘মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড’ এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সাংবাদিক শহিদুল ইসলাম ববি সরদারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ফিতা কেটে ও ফলক উন্মোচন করে যৌথ উদ্যোগে স্থাপিত এই আধুনিক মেডিক্যাল ফ্যাক্টরিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং ফ্যাক্টরির বিভিন্ন বিভাগ ঘুরে পরিদর্শন করেন। এর আগে প্রতিমন্ত্রী ও অতিথিবৃন্দ অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে তাঁদের উষ্ণ বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসআরআই-এর মহাপরিচালক (ডিজি) ডক্টর কবীর উদ্দিন আহমেদ, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাক্তার কামরুল ইসলাম, মেগাসান তুরস্কের চেয়ারম্যান আরিফ সিলেকতিন, ভাইস চেয়ারম্যান হায়ারেতিন সিলেকতিন, মেগাসান বাংলাদেশের চেয়ারম্যান নাজিফা বিনতে হাসান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ সোয়াইব এবং পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে