ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নাগরপুরে চলমান জিও ব্যাগ ডাম্পিং কাজের অগ্রগতি দেখতে আকস্মিক পরিদর্শনে এমপি লাভলু


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৫-৭-২০২৬ দুপুর ৩:২৭

টাঙ্গাইলের নাগরপুরে কালিগঙ্গা ও যমুনা নদীতে জিও ব্যাগ দিয়ে অস্থায়ী বাধ আকস্মিক পরিদর্শন করলেন স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলু।
গত শনিবার (৪জুলাই)বিকেলে উপজেলার দপ্তিয়র ইউনিয়নের দপ্তিয়র পশ্চিম খন্ড,বাক কাটারী,ছিটকি বাড়ী দক্ষিণ খন্ড ও ছিটকি বাড়ী খেয়া ঘাট এলাকা পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। 
এলাকা বাসী সাংসদকে জানান, আরো কিছু এলসকায় জিও ব্যাগ ফেললে জনগন আরো উপকৃত হতো।জনগন কে আস্বস্ত করে রবিউল আওয়াল 

এম পি বলেন, বর্তমানে ৪টি পয়েন্টে মোট ৮৬০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে।আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে আর কিছু ভাঙ্গন এলাকায় জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করবো।তার কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে নদী পাড়ের মানুষ।

স্থানীয় মাইন উদ্দিন(৬০)বলেন,গত ১৬/১৭ বছর আমরা কিছুই পাইনি প্রতি বছরই আমাদের বাড়ী ঘর সরাতে হয় এই নদী ভাঙ্গনের কারনে। 
এ বছর নদী ভাঙ্গনের শুরুতেই জিও ব্যাগ ফেলায় আশা করছি কিছু টা হলেও নদী ভাঙ্গন থেকে রক্ষাপাবো।তবে আমাদের এখানে স্থায়ী বাধ দরকার।

পরিশেষে সাংসদ রবিউল আওয়াল লাভলু বলেন,
বি এন পি সরকার এই নদীতে স্থায়ী বাধের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীন,শ্রমীক দলের সভাপতি মো.আরিফুল ইসলাম নবা,সিনিয়র সহ-সভাপতি মো.আলতাফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মো.নুরুজ্জামান রানা, দপ্তিয়র ইউনিয়ন বিএনপি'র সাধারন সম্পাদক বাবুল আক্তার,সহ-সভাপতি জিল্লুর রহিম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়