কাশিমপুরে ক্রয়কৃত জমি বেদখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
গাজীপুরের কাশিমপুরে রমজান আলীর বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবী এবং নিটিং কারখানায় হামলা, ভাংচুর ও প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দুর রউফ খান। অভিযুক্ত রমজান আলী গাজীপুর মহানগরের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব এনায়েতপুর এলাকার মৃত আবেদ আলীর পুত্র।আজ রোববার(৫ জুলাই-২০২৬) বেলা ১২ টায় কাশিমপুর থানার ৩ নম্বর ওয়ার্ডের হাতিমারা এলাকায় নিজ বাড়ীতে এই সংবাদ সম্মেলন করেন আব্দুর রউফ খান।ভুক্তভোগী আব্দুর রউফ খান সংবাদ সম্মেলনে বলেন, রমজান আলী ও তার সহযোগীরা তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার নিটিং কারখানায় হামলা চালিয়ে প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।ভুক্তভোগী আরও জানান, অভিযোগ নিয়ে কাশিমপুর থানায় গেলেও মামলা গ্রহণ করা হয়নি। পরে তিনি আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে মামলাটি কাশিমপুর থানায় রেকর্ড হয়। তবে মামলা হওয়ার পরও এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।তিনি বলেন, অভিযুক্তদের হুমকির কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।এই বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোল্লা খালিদ হোসেন বলেন আব্দুর রউফ খানের দায়ের করা মামলা কোর্ট থেকে কাশিমপুর থানায় আদেশ এসেছে।এলাকায় গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান