ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নাচোলে আষাঢ়ের শেষেও অনাবৃষ্টি, বীজতলা ফেটে চৌচির


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ৫-৭-২০২৬ দুপুর ৩:২৯
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আষাঢ় মাসের শেষ সময়েও পর্যাপ্ত বৃষ্টির দেখা নেই। তীব্র অনাবৃষ্টি ও খরার কারণে কৃষকরা রোপা আমন ধানের বীজতলা তৈরি এবং মাটিতে হাল চাষ করতে পারছে না। পানি সংকটে মাঠ ফেটে চৌচির হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন বরেন্দ্র অঞ্চলের এই উপজেলার প্রান্তিক কৃষকরা।
তৈরি করা আমন ধানের বীজ তোলা বৃষ্টির অভাবে শুকিয়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আষাঢ়ের চড়া রৌদ্রে বিস্তীর্ণ মাঠের মাটি ফেটে শক্ত হয়ে গেছে। ফলে জমিতে হাল চাষ করা যাচ্ছে না। বৃষ্টির পানি না পাওয়ায় বাধ্য হয়ে অনেক কৃষক গভীর নলকূপ এর উপর নির্ভর করছেন, যা আমন চাষের উৎপাদন খরচ বহুগুণে বাড়িয়ে দিবে।বরেন্দ্র অঞ্চলে পানির স্তর এমনিতেই নিচে। প্রকৃতির এই বৈরী আচরণে সময় মত চারা রোপন করতে না পারলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন প্রান্তিক কৃষকরা। আকাশে মেঘের ঘনঘটা থাকলেও বৃষ্টি না হওয়ায়  দুশ্চিন্তা বাড়ছে উপজেলার হাজারো কৃষকের। 
এলাইপুর গ্রামের কৃষক মোঃ ওবায়দুর রহমান বলেন, কষ্ট করে আমনের বীজতলা তৈরি করেছিলাম কিন্তু বৃষ্টির অভাবে চারাগুলো রোদে পুড়ে লালচে হয়ে যাচ্ছে। আর কয়েকদিন এমন থাকলে সব চারা মরে যাবে। নতুন করে বীজ ফেলার সময় থাকবে না। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ কপালে উঠে যাচ্ছে। 
মোঃ জালাল উদ্দিন বলেন, আষাঢ় মাস শেষ হয়ে গেল অথচ মাঠে কাদা করার মত এক ফোঁটা পানি নেই।
মোঃ আজিজুর রহমান বলেন, হাঁরঘে বরেন্দ্র এলাকায় এমনিতে পানি পাওয়া যায় না। আষাঢ় মাসেও যদি আকাশ থেকে পানি না পড়ে তবে হামরা খাব কি? হামারঘে প্রতিটা দিন দুশ্চিন্তায় কাটছে। 
আষাঢ়ের শেষেও বৃষ্টিপাত অনেক কম থাকলেও কৃষকদের হতাশা না হওয়ার অনুরোধ করেছেন কৃষি বিভাগ। খরিদ-২ মৌসুমে রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ইতিমধ্যে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃষ্টির ঘাটতি মেটাতে সম্পূরক সেচ হিসাবে ভূগর্ভস্থ পানির উপর চাপ না বাড়িয়ে ফিতা পাইপের মাধ্যমে সেচের ব্যবস্থা করে বীজতলা বাঁচিয়ে রাখতে পরামর্শ দিয়েছেন। 
আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী নাচোলে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এমএসএম / এমএসএম

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১