ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

‎রামগড় রোড ট্রাক ও মিনি ট্রাক চালক কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে অনুদান প্রদান


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৫-৭-২০২৬ দুপুর ৩:৪০
‎চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার করেরহাটে অবস্থিত রামগড় রোড ট্রাক ও মিনি ট্রাক চালক কল্যাণ সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে বিভিন্ন খাতে অনুদান প্রদান করা হয়েছে। রবিবার (৫ জুলাই) সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এসব অনুদান প্রদান করা হয় ও একইদিনে সংগঠনের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
‎সংগঠনের মৃত্যু কল্যাণ ফান্ড থেকে মোঃ শাহজাহান (সদস্য নং ২৭৩), মোঃ নুরুল আমিন (সদস্য নং ২৭৭), ভোলা মিয়া (সদস্য নং ৩৫৩), নুরুল ইসলাম টিপু (সদস্য নং ২৪৮) এছাড়া শিক্ষা সহায়তা ২ জন, চিকিৎসা সহায়তা ২ জন ও বিয়ের জন্য ৩ জনকে সহায়তা প্রদান করা হয়।
‎সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবু ছালেক এর সঞ্চালনায় ও সভাপতি রফিক মিঞার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ সফিউল আলম, সদস্য নুর ইসলাম,  জসিম উদ্দিন, আবদুল মতিন। 
‎সংগঠনের সাধারণ সম্পাদক আবু ছালেক জানান, সংগঠনটি ১৯৮৫ সালে রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে ( রেজিস্ট্রেশন নং- মীর-৮/২৭-০৬-১৯৮৭) এই সংগঠনের ট্রাক ও মিনি ট্রাক চালক সদস্যদের বিপদাপদে পাশে থেকে সহযোগিতা করে আসছে। সংগঠনের সকল সদস্য আমরা একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আগামীতেও আমাদের এই দ্বারা অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়