রাণীনগরে সরকারের বহুমুখী উন্নয়ন ও মানবিক সহায়তা কর্মসূচির মহাসমাবেশ অনুষ্ঠিত
রাণীনগরে সরকারের বহুমুখী উন্নয়ন ও মানবিক সহায়তা কর্মসূচির মহাসমাবেশ প্রধান অতিথি এমপি রেজু। নওগাঁর রাণীনগরে উপজেলা প্রশাসনের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ও ব্যাপক আয়োজনে একদিনেই এতিমখানায় অনুদান, সাংস্কৃতিক যন্ত্রপাতি, স্বাস্থ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার সকাল ১০ টায় আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন সামগ্রী ও অনুদানের চেক বিতরণ করেন নওগাঁ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম. রেজাউল ইসলাম রেজু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ রাকিবুল হাসান। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অনুষ্ঠানে সার্বিক তদারকিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এবং রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক কম্পিটিশন গ্রান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানাগুলোর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে এতিম শিশুদের কল্যাণে সরকারের এই মানবিক উদ্যোগের কথা তুলে ধরেন।
২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (ADP) আওতায় রাণীনগর উপজেলা শিল্পকলা একাডেমির আধুনিকায়নে বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে। স্থানীয় সাংস্কৃতিক চর্চাকে বেগবান করতে এই উদ্যোগ নেওয়া হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অত্যাধুনিক আইপিএস (IPS) সরবরাহ ও স্থাপন করা হয়েছে।
প্রান্তিক ও তৃণমূল জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দের আওতায় রাণীনগর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।
এলাকার অসহায়, অসচ্ছল ও দুস্থ মানুষের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার কথা চিন্তা করে মাননীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে সুবিধাভোগীদের মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়।সম্প্রতি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারগুলোর কষ্ট লাঘবে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সরকারের জিআর (GR) নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের এসব মহতী ওউন্নয়নমূলক উদ্যোগে সংহতি জানিয়ে প্রতিটি অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলফারুক জেমস, সাধারণ সম্পাদক মোসারব হোসেন,সহ-সভাপতি প্রফেসর জাকির হোসেন ও রোকনুজ্জামান খান রুকু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু।
যুবদল ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস,এবং যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম।স্বেচ্ছাসেবক দল: আহ্বায়ক মতিউর রহমান উজ্জল এবং সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল।ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগম এবং শ্রমিক দলের সেক্রেটারি টনিসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied