শৈশবের স্বপ্ন পূরণ
৪৭তম বিসিএস পুলিশ ক্যাডার বাচ্চু রহমান
শৈশবের স্বপ্ন ছিল পুলিশের ইউনিফর্ম পরার কারণ, বাবা ছিলেন আনসার বাহিনীর সদস্য বাবার ইউনিফর্ম, বুট আর বেল্ট নিয়েই খেলতে খেলতে বড় হওয়া সেই ছোট্ট ছেলেটিই আজ ৪৭তম বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম হয়ে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন।
যশোরের কেশবপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান বাচ্চু রহমান। বাবা নজরুল ইসলাম আনসার বাহিনীর সদস্য, মা বিলকিস বেগম গৃহিণী। অভাব-অনটনের সংসারেও ছেলের পড়াশোনার স্বপ্ন থামিয়ে দেননি তারা।
কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং পাঁজিয়া মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই জানতে পারেন, বিসিএসের মাধ্যমে এএসপি হওয়া যায়। তখনই লক্ষ্য স্থির করেন পুলিশ ক্যাডারেই যোগ দেবেন।
৪৫তম বিসিএসে প্রিলিমিনারিতেই বাদ পড়েছিলেন। কিন্তু হাল ছাড়েননি। ব্যর্থতাকে শক্তিতে পরিণত করে প্রস্তুতি চালিয়ে যান। ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশ পাওয়ার পর এবার ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন।
বাচ্চু রহমান জানান, নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকা পড়তেন। নারী নির্যাতন, ধর্ষণ, মাদক ও সাইবার অপরাধের খবর তাঁকে নাড়া দিত। মানুষের সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়ানোর ইচ্ছা থেকেই তিনি পুলিশ ক্যাডারকে বেছে নিয়েছেন।
তিনি বলেন, পদ বা পদবি নয়, একজন সৎ, দক্ষ ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে মানুষের আস্থা অর্জন করাই তাঁর সবচেয়ে বড় লক্ষ্য।
এমএসএম / এমএসএম
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের