মান্দায় অসুস্থ রোগীদের মাঝে অনুদানে চেক বিতরণ
নওগাঁর মান্দায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এককালীন অনুদানের অংশ হিসেবে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ রোববার (৫ জুলাই) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানাসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যাচাই-বাছাই শেষে উপজেলার বিভিন্ন এলাকার চিকিৎসার জন্য অপেক্ষমাণ ৬০ জন দূরারোগ্য ও গুরুতর অসুস্থ নারী ও পুরুষের হাতে এককালীন অনুদানের এই চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘অসহায় ও গুরুতর অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তায় এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা একসঙ্গে কাজ করে যাচ্ছেন।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
Link Copied