ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পেকুয়া-কুতুবদিয়ায় কৃষকদের দক্ষতা বাড়াচ্ছে কৃষি সম্প্রসারণের কার্যক্রম


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ৫-৭-২০২৬ বিকাল ৫:৬

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় কুতুবদিয়া ও পেকুয়া উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।

জানা যায়, পার্টনার ফিল্ড কংগ্রেস কর্মসূচির আওতায় পেকুয়া ও কুতুবদিয়া উপজেলায় ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা ব্যয় করা হয়েছে। এছাড়া পিএফএস (Participatory Farmer School) কার্যক্রমের আওতায় দুই উপজেলায় ৬টি স্কুল পরিচালনার জন্য মোট ৬ লাখ টাকা বরাদ্দ ও যথাযথভাবে ব্যয় করা হয়েছে। একই সঙ্গে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে দক্ষ করে তুলতে ট্রেনিং প্রোগ্রামের আওতায় ৭৫ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা ব্যয় করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রতিটি কার্যক্রম সরকার নির্ধারিত নীতিমালা ও বিধিবিধান অনুসরণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের নির্ধারিত হারে প্রশিক্ষণ ভাতা, মানসম্মত প্রশিক্ষণ উপকরণ এবং আপ্যায়নের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে কৃষকদের আধুনিক প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, ফসল ব্যবস্থাপনা এবং টেকসই কৃষি উন্নয়ন বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

মিয়াপাড়া পার্টনার ফিল্ড স্কুল (পুষ্টি) সভাপতি রেহেনা বেগম বলন, আমাদের পার্টনার স্কুলটি সঠিক ভাব পরিচালিত করা হয়েছে। সমস্ত উপকরণ সঠিক ভাবে পেয়েছি। 

বারবাকিয়া ইউনিয়নের কৃষক মো. মুজিবুর হক বলেন, প্রশিক্ষণটি আমাদের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। কৃষি কর্মকর্তারা অত্যন্ত আন্তরিকভাবে হাতে-কলমে বিভিন্ন প্রযুক্তি ও চাষাবাদ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছেন। প্রশিক্ষণে অংশ নিয়ে আমি নতুন অনেক বিষয় শিখেছি, যা মাঠে প্রয়োগ করে ভালো ফলন পাওয়া সম্ভব হবে। সরকারি নিয়ম অনুযায়ী সকল সুযোগ-সুবিধা আমরা যথাসময়ে পেয়েছি। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণের আয়োজন অব্যাহত থাকলে কৃষকরা আরও বেশি উপকৃত হবেন।

কুতুবদিয়া উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ বলেন, সরকারি নির্দেশনা ও আর্থিক বিধিমালা অনুসরণ করে সকল কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের আওতাভুক্ত কৃষকদের জন্য নির্ধারিত সকল সুবিধা যথাসময়ে নিশ্চিত করা হয়েছে। কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলাই এসব কার্যক্রমের মূল উদ্দেশ্য।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কৃষকের আয় বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই কৃষি উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন