ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ফরিদপুর মধুখালীতে হৃদয় দাস এর ইসলাম ধর্ম গ্রহণ বর্তমান নাম মোঃ জায়েদ


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৫-৭-২০২৬ বিকাল ৫:৭

ফরিদপুরের মধুখালীতে রায়পুর ইউনিয়নের সোকরিকান্দি গ্রামের অরবিন্দ দাসের ছেলে ২৭) সনাতন ধর্ম ছেড়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন, বর্তমানে তার নাম মোহাম্মদ জায়েদ। 
গত ২০শে জুন তার স্ত্রী ও দুই কন্যা সন্তান সহ -সপরিবারে সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইসলাম গ্রহণ করেছেন। 
জায়েদের স্ত্রীর নাম ফাতেমা, ছয় বছরের কন্যা সন্তানের নাম আফিয়া ও দুই বছরের কন্যা সন্তানের নাম জান্নাতি রাখা হয়েছে। 
জায়েদ ইসলাম ধর্ম গ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন। পাঁচ বছর তিনি ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করেন, কিছুদিন পূর্বে তিনি স্বপ্নে আল্লাহর নাম ও ইসলাম ধর্ম গ্রহণ করার নির্দেশনা পায়, তারপর তিনি পার্শ্ববর্তী মোহাম্মদ আক্কাস মোল্লার সহযোগিতা নিয়ে একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে নিয়ম মেনে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রথম দিকে, তার পরিবারের কাছ থেকে বাধা আসলেও এখন অনেকটা স্বাভাবিক হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান। আশেপাশের মুসলমানরা তাকে অনেক সাহায্য সহযোগিতা করছে। এলাকার মানুষ টাকা পয়সা তুলে তাকে বোয়ালিয়া স্ট্যান্ডে একটি সেলুনের দোকান করে দিয়েছে। 
 আপাতত তিনি পাশের দোকানদার আক্কাস মোল্লার বাড়িতেই সপরিবারে অবস্থান করছেন। তবে মানুষের সহযোগিতা পেলে একটি ঘর নির্মাণ করবেন বলে আশা  রয়েছে। 
জায়েদ বলেন, আমি মুসলমান হয়েছি এক আল্লাহর উপর বিশ্বাস এনে, কোন ভয়ভীতি বা লোভ লালসায় পূর্বের ধর্ম ত্যাগ বা নতুন ধর্ম গ্রহণ করি নাই। 
আমি সুন্দরভাবে জীবন যাপন করতে চাই। 

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়