টঙ্গী তুরাগ নদীতে গোসল করতে নেমে আর ফেরা হলো না : সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল দুই স্কুলছাত্রের
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে সাঁতার কাটার সময় পানিতে ডুবে শামীম মিয়া (১১) ও আফনান (১৩) নামে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৫ জুলাই) সকাল ১১টার দিকে টঙ্গীর মিরাশপাড়া এলাকায় তুরাগ নদে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে। নিহত শামীম টঙ্গীর পূর্ব আরিচপুর বউবাজার এলাকার আনিসুর রহমানের ছেলে এবং আফনান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। তারা দুজনই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খেলাধুলা শেষে শামীম, আফনান ও তাদের বন্ধু শাকিব গোসল করতে তুরাগ নদে নামে। একপর্যায়ে সাঁতার কাটার সময় শামীম ও আফনান নদীর গভীরে তলিয়ে যায়। তাদের ডুবে যেতে দেখে শাকিব দ্রুত নদী থেকে উঠে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে সংবাদ দিলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, খবর পাওয়ার পর ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তুরাগ নদ থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে। টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied