ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৫-৭-২০২৬ বিকাল ৫:৮

জয়পুরহাটের কালাইয়ে সমলিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ ও গাভী পালন বিষয়ে ০৩ (তিন) দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে।

​রবিবার দুপুরে  কালাই উপজেলা প্রশাসন মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। জয়পুরহাট জেলা পরিষদের অর্থায়নে এবং কালাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

কালাই ​উপজেলা নির্বাহী কর্মকর্তা  শামীম আরা-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক  মাসুদ রানা প্রধান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সরকার মোহাম্মদ রায়হান এবং কালাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির,  যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ। 

​অনুষ্ঠানে বক্তারা বলেন, অবহেলিত হিজড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরণ ও গাভী পালনের মাধ্যমে তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে কালাই উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণে অংশ নেওয়া হিজড়া জনগোষ্ঠীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার