ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যে ময়মনসিংহে পূবালী ব্যাংক পিএলসি'র ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ জুলাই) সকালে নগরীর দুর্গাবাড়ী রোডে পূবালী ব্যাংক পিএলসি'র স্বদেশী বাজার শাখার উদ্যোগে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহ অফিসের নির্বাহী পরিচালক জয়দেব চন্দ্র বণিক। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাখা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক সংক্ষিপ্ত মতবিনিময় সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি'র ময়মনসিংহ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহ অফিসের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ লোকমান হেকিম, যুগ্ম পরিচালক মোঃ এমদাদুল হক, সহকারী পরিচালক মোঃ জাহিদ হাসান সোহেল, পূবালী ব্যাংকের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক প্রতিমা রানী বণিক, ময়মনসিংহ প্রধান শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ তৌহিদুল বাহার, স্বদেশী বাজার শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান দেবাশীষ চন্দ্র বণিক, আঞ্চলিক কার্যালয়ের এসপিও মোঃ রুক্কুল আমীন, মুখলেছুর রহমান ও মোহাম্মদ আনিসুর রহমান, পিও রোজিনা আক্তার ও মোঃ মুস্তাফিজুর রহমান, এডিসি জোনাল ইনচার্জ সুমন বর্মন, স্বদেশী বাজার শাখার পিও মোঃ আতিকুর রহমান, গ্রাহক প্রতিনিধি হিসেবে টড়ী টেইলার্সের মোঃ জিহাদুল ইসলাম এবং রনি মেডিকেল হলের স্বত্বাধিকারী রনি সাহাসহ ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জয়দেব চন্দ্র বণিক বলেন, গ্রাহকদের সহজ, নিরাপদ ও দ্রুত সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক ক্যাশলেস লেনদেনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার প্রসারের ফলে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রগতিও ত্বরান্বিত হচ্ছে। তিনি বলেন, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ বিভিন্ন আধুনিক সেবার মাধ্যমে নগদ অর্থের ওপর নির্ভরশীলতা কমছে। এতে লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি পাচ্ছে এবং আর্থিক নিরাপত্তা আরও জোরদার হচ্ছে। ক্যাশলেস বাংলাদেশ গড়ে তুলতে তিনি সকল গ্রাহকের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। সভাপতির বক্তব্যে মোহাম্মদ হুমায়ুন মিয়া বলেন, পূবালী ব্যাংক গ্রাহকদের জন্য আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটাতে ব্যাংক বিভিন্ন ডিজিটাল সেবা সহজলভ্য করছে। দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবায় সম্পৃক্ত হওয়ার পাশাপাশি ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান তিনি।
আয়োজকরা জানান, পূবালী ব্যাংক পিএলসি ইতোমধ্যে সারাদেশে ক্যাশলেস ক্যাম্পেইন শুরু করেছে। পর্যায়ক্রমে বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। ক্যাম্পেইন উপলক্ষে গ্রাহকদের জন্য বিনামূল্যে ব্যাংক হিসাব খোলার সুযোগ, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপে নিবন্ধন, ব্যাংক হিসাবের সঙ্গে বায়োমেট্রিক নিবন্ধন, ব্যবসায়ীদের জন্য পিওএস (POS) ও বাংলা কিউআর (Bangla QR) সেবা গ্রহণসহ বিভিন্ন বিশেষ ব্যাংকিং সুবিধা দেওয়া হচ্ছে।এছাড়া বাংলা কিউআর ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করতে ১ টাকা পরিশোধে এক কাপ কফি অথবা এক বোতল পানি এবং ২০ টাকা পরিশোধে একটি মানসম্মত আইসক্রিম প্রদান করা হচ্ছে।ক্যাম্পেইনে পূবালী ব্যাংকের ময়মনসিংহ প্রধান শাখা ও স্বদেশী বাজার শাখার কর্মকর্তা-কর্মচারী, সম্মানিত গ্রাহক, বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied