ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৫-৭-২০২৬ বিকাল ৫:৯

দেশি-বিদেশি তারকা খেলোয়াড়দের অংশগ্রহণে মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা। 

শনিবার বিকেলে মাদারীপুর জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ ফাইনালে মুখোমুখি হয় কুলপদ্দী মডেল ক্লাব ও চরমুগুরিয়া স্পোর্টিং ক্লাব।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচের নির্ধারিত ৭০মিনিটের খেলার প্রথমার্ধে করা একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে কুলপদ্দী মডেল ক্লাব। গোল হজমের পর চরমুগুরিয়া স্পোর্টিং ক্লাব একের পর এক আক্রমণ চালিয়েও সমতায় ফিরতে পারেনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠেন কুলপদ্দী মডেল ক্লাবের খেলোয়াড় ও সমর্থকরা।
ফাইনাল ম্যাচকে ঘিরে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো ফুটবলপ্রেমী স্টেডিয়ামে ভিড় করেন। দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি, করতালি ও উচ্ছ্বাসে পুরো স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে। দেশি-বিদেশি খেলোয়াড়দের দৃষ্টিনন্দন নৈপুণ্যে উপভোগ্য হয়ে ওঠে পুরো ম্যাচ।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
 এ সময় তিনি বলেন, ক্রীড়াচর্চা তরুণ সমাজকে সুস্থ, শৃঙ্খলাবোধসম্পন্ন ও ইতিবাচক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন। মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা সভাপতি ও জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার এর সভাপতিত্বে 
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ডা. মো. গোলাম সারোয়ার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মর্তুজা আলম ঢালী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, মো. হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, জেলার ফুটবলের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়